
কানাইঘাট প্রতিনিধি:: সিলেটের কানাইঘাটে নদীর তীর সংরক্ষণের কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার সময় উপজেলাস্থ দর্পনগরের চৌধুরী বাড়ীর সামনে এডিবির অর্থায়নে ১৬ কোটি টাকা ব্যায়ে দুই শত পঞ্চাশ মিটার তীর সংরক্ষণের কাজের এ উদ্বোধন করা হয়।
সিলেট জেলা জেলা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক ও কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা তারেক হাসান চৌধুরী এ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় তারেক হাসান চৌধুরী বলেন, আমাদের দেশ নদী মার্তৃক দেশ। এদেশে দেশে প্রতি বৎসর হাজার কোটি টাকা সম্পত্তি নদীর কোলে বিলীন হয়ে যায়। আমাদের উপজেলার নদী তীরবর্তী মানুষের প্রাণে দাবী ছিল নদী ভাঙ্গন রোধ করা। যা আজ পূর্ণ হচ্ছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সহ এই কাজে যাদের সহযোগীতার হাত ছিলো তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরো বলেন, আগামি বর্ষা মৌসুমের আগেই যেন দ্রুততার সাথে ব্লক তৈরি করে বাঁধ নির্মাণ করা। এতে সাধরণ মানুষের কষ্ঠ লাগব হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘীরপার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলতাফ উদ্দিন, আল এমদাদ ডিগ্রি কলেজের অধ্যাপক আমিনুল ইসলাম চৌধুরী, সিলেট পানি উন্নয়ন বোর্ডের এস.ডি.ই আমিরুল ইসলাম খান, হাবিব জালাল, সেলিম জাহাঙ্গীর প্রমুখ।