1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানালেন সিলেটের পাথর ব্যবসায়ী মাহমুদ হাসান

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

প্রেস বিজ্ঞপ্তি:: সম্প্রতি কয়েকটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত “ছাতকে ব্যবসায়ীর সাথে প্রতারণা, পাওনা টাকা চাইলে দেয় প্রাণনাশের হুমকি” শিরোনামের সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেটের পাথর ব্যবসায়ী মাহমুদ হাসান। তিনি দাবি করেছেন, প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।

এক লিখিত প্রতিবাদলিপিতে মাহমুদ হাসান জানান, তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হলহলিয়া চরগাঁও গ্রামের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পাথর ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসায়িক সম্পর্কের সূত্রে সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের পাথর ব্যবসায়ী বুলবুল আহমেদ ও হারুনের সঙ্গে তার লেনদেন রয়েছে।

মাহমুদ হাসানের দাবি, তিনি কখনো বুলবুল আহমেদের কাছ থেকে অগ্রিম টাকা নেননি। বরং বুলবুল আহমেদ তার কাছ থেকে প্রায় ৫৬ লাখ টাকার পাথর নিয়ে এখনো পর্যন্ত সেই বিল পরিশোধ করেননি। পাওনা টাকার জন্য বারবার তাগাদা দেওয়া হলেও বুলবুল আহমেদ নানা অজুহাতে সময়ক্ষেপণ করে আসছেন।

তিনি আরও জানান, বুলবুল আহমেদের ব্যবসায়িক অংশীদার হারুনের কাছেও তার প্রায় ৪৪ লাখ টাকা পাওনা রয়েছে। এ টাকা পরিশোধ না করায় তিনি মাননীয় আদালতে একটি চেক ডিজঅনার মামলা দায়ের করেছেন, যা বর্তমানে বিচারাধীন। মামলার নং-কোতোয়ালী সি.আর ৭১৩/২৫।

 

মাহমুদ হাসান অভিযোগ করেন, পাওনা টাকা পরিশোধ এড়াতে বুলবুল আহমেদ উল্টো তার বিরুদ্ধে থানায় ৪০ লাখ টাকার লিখিত অভিযোগ দিয়েছেন এবং মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ করিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছেন। যার মাধ্যমে প্রকৃত পাওনা টাকা আত্মসাতের বিষয়টি আড়াল করার অপচেষ্টা চলছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, ব্যবসার হিসাব-নিকাশ চূড়ান্ত করতে একাধিকবার আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হলেও বুলবুল আহমেদ এতে রাজি হচ্ছেন না। বরং বিভিন্ন মাধ্যমে তাকে প্রাণনাশ, গুম ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

মাহমুদ হাসানের মতে, সম্প্রতি কিছু অনলাইন সংবাদমাধ্যমে ভিত্তিহীন ও মনগড়া তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। যা তার ব্যক্তি সুনাম ও ব্যবসা প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা। প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট উল্লেখ করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park