1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

১৬ বছরের কম বয়সীদের কোচিংয়ে ভর্তি করা যাবে না

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ভর্তি করতে পারবে না কোনো কোচিং সেন্টার। এই নির্দেশনা জারি করেছে ভারতের শিক্ষা মন্ত্রণালয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (১৮ জানুয়ারি) জারি করা এই নতুন নির্দেশিকা অনুযায়ী, কোচিং সেন্টারগুলো ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের ভর্তি নিতে পারবে না। শুধুমাত্র মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষায় পাস করার পরেই কেউ কোচিংয়ে ভর্তি হতে পারবে।

এছাড়া সরকারি নির্দেশনায় কোচিং ইনস্টিটিউটগুলোকে বিভ্রান্তিকর প্রতিশ্রুতি দেওয়া এবং র‌্যাঙ্ক বা ভাল নম্বরের নিশ্চয়তা দেওয়াসহ বিভিন্ন চমকপ্রদ অফার না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে শিক্ষার্থীদের আত্মহত্যা, অগ্নিকাণ্ড, কোচিং সেন্টারের পরিবেশ, কোচিং দেওয়ার পদ্ধতি নিয়ে ব্যাপক অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা জারি করল ভারত সরকার।

শিক্ষা মন্ত্রণালয়ের তরফ বলা হয়েছে, এই খাতে একটি আইনি কাঠামোর প্রয়োজনীয়তা এবং বৃদ্ধি পাওয়া প্রাইভেট কোচিং সেন্টারগুলো নিয়ন্ত্রণের জন্য এই নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা মতে, কোচিং সেন্টারে স্নাতক সম্পন্ন করা শিক্ষকরাই কেবল পড়াতে পারবেন। কোনো রকম অতিরঞ্জিত, অতিরিক্ত প্রত্যাশা জাগানো প্রতিশ্রুতি দেওয়া যাবে না। কোনো রকম বিভ্রান্তিকর বিজ্ঞাপন ও বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত থাকা যাবে না।

এছাড়া নির্দেশনায় কোচিং সেন্টারগুলোতে উপযুক্ত জায়গা, ফার্স্ট এইড, অগ্নি নির্বাপণ ব্যবস্থা, নিরাপদ বিদ্যুৎ সংযোগ, বাতাস চলাচল ব্যবস্থা, নিরাপদ পানি এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সাবিনা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park