1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার সহসভাপতি হলেন এসএ মিজান

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুলাই, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : মুজিববাদের আদর্শ নিয়ে গঠিত বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক এবং সংগঠনের নেতাকর্মীদের সাংগঠনিক গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে আগামী (০১) এক বছরের জন্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, সিলেট জেলা শাখার পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

গত ২৮ জুলাই বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারন সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। অনুমোদিত কমিটিতে সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটে বসবাসরত জকিগঞ্জের কৃতি সন্তান,তরুণ সমাজ সেবক মোঃ সাহার আলম মিজান। এক শুভেচ্ছা বার্তায় সাহার আলম মিজান বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটি ও সিলেট জেলা কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

তাকে সহসভাপতি নির্বাচিত করায় তিনি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি বিশেষ কৃতজ্ঞতা স্বীকার করেন।

পাশাপাশি এই সংগঠনের সহসভাপতি হিসেবে তিনি যেন তার উপর অর্পিত সকল দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করতে পারেন সে জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park