1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

অমিতাভ প্রসঙ্গ উঠতেই কেঁদে ভাসালেন রেখা!

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :১৯৮১ সালে ‘সিলসিলা’র পর থেকে আর একসঙ্গে দেখা যায়নি রেখা ও অমিতাভ বচ্চনকে। এবার সেই ‘সিলসিলা’র প্রসঙ্গ আসতেই কেঁদে ফেললেন রেখা! কিন্তু কেন?

এক রিয়ালিটি শোয়ে হাজির হয়েছিলেন রেখা। সেখানেই এক খুদে ভক্ত রেখার সঙ্গে গলা মিলিয়ে সিলসিলা সিনেমার ‘নীল আসমান’ গানটি গাওয়ার অনুরোধ করে। রেখা তাকে মঞ্চে ডাকতেই সে জুড়ে দেয় গান। রেখাও গাইতে শুরু করেন সেই আইকনিক গান। এর মধ্যে কেঁদে ভাসালেন রেখা! ওই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের প্রশ্ন, “তবে কি এত বছর পরেও ভালোবাসা আজও আছে বেঁচে?

নিজেদের প্রেমের কথা এ পর্যন্ত কখনো স্বীকার করেননি অমিতাভ। রেখা চুপ থাকলেও মন-প্রাণ খুলে সিমি গারেওয়ালের টক শোতে রেখা যা বলেছিলেন, তা চমকে দিয়েছিল সবাইকে। সিমি রেখাকে সরাসরি প্রশ্ন করেছিলেন তিনি অমিতাভকে ভালোবাসেন কি না।
উত্তরে রেখা বলেছিলেন, এটা একটা বোকা বোকা প্রশ্ন। অবশ্যই ভালোবাসি। এখনও পর্যন্ত এমনও একজন মানুষকে পেলাম না যিনি মন থেকে, তীব্রভাবে মরিয়া হয়ে, আশাহীন হয়ে ওকে ভালো না বেসে থাকতে পারবেন। তাহলে আমি আলাদা কেন হব? কেন মানব না যে আমি ওকে ভালোবাসি না? হ্যাঁ বাসি, খুব ভালোবাসি। এই দুনিয়ার সব ভালোবাসা যোগ করে তাতে আরও কিছু ভালোবাসা যোগ করে দিন, যা দাঁড়ায় ততটাই ভালোবাসি ওকে।

এই মন্তব্যের পর বলিউডে ঝড় উঠেছিল। তবে বচ্চন পরিবারের কেউই এই নিয়ে মুখ খোলেননি তখনও।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park