1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নেইমারের দলবদল নিয়ে ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ে পুলিশের তল্লাশি

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। দলবদলে অনিয়ম সন্দেহে ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। দুর্নীতি দমন ইউনিটকে সঙ্গে নিয়ে গত সোমবার এ তল্লাশি চালিয়েছে ফ্রান্সের পুলিশ।

এএফপির খবরে বলা হয়েছে, নেইমারের দলবদলে পিএসজি কর দেওয়ার ক্ষেত্রে সুবিধা ভোগ করেছে, এ সন্দেহের কারণে মন্ত্রণালয়ে তল্লাশি করা হয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্রান্সের অর্থ মন্ত্রণালয়ের কর প্রশাসন বিভাগে এ তল্লাশি করা হয় যা অনেক বড় একটি তদন্তের অংশ বলে মনে করা হচ্ছে।
ফ্রান্সের অনুসন্ধানী অনলাইন সংবাদমাধ্যম মিডিয়াপার্ট এর আগে নিজেদের প্রতিবেদনে জানিয়েছিল, ২০১৭ সালে নেইমারের দলবদল নিয়ে পিএসজিকে করের ক্ষেত্রে সুবিধা দেওয়া হয়। রয়টার্স এ বিষয়ে ফ্রান্সের অর্থ মন্ত্রণালয় ও পিএসজিতে যোগাযোগ করে কোনো মন্তব্য পায়নি।

২২ কোটি ২০ লাখ ইউরোয় ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ফরাসি ক্লাবটিতে ছয় মৌসুম কাটানোর পথে বেশ কয়েকবার চোটে ভুগেছেন ব্রাজিলিয়ান তারকা। পাঁচবার লিগ জেতার পথে ক্লাবটির হয়ে ১৭৩ ম্যাচে করেছেন ১১৮ গোল।

গত বছর আগস্টে পিএসজি ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন নেইমার। সেখানে মৌসুমে ১০ কোটি ইউরো আয় করবেন এই ফরোয়ার্ড আর পিএসজি তাকে বিক্রি করে পিএসজির আয় ১০ কোটি ইউরো। তথ্যটি এএফপিকে জানিয়েছে এই চুক্তিসংশ্লিষ্ট এক সূত্র।

গত বছর অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। গত ডিসেম্বরে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, এ বছর ২০ জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় খেলতে পারবেন না তিনি। লাসমার তখন জানিয়েছিলেন, মাঠে ফেরার জন্য ‘আগস্টে পুরোপুরি ফিট হবেন’ নেইমার।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park