1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটের অধিনায়ক মাশরাফি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
মিরপুরে সিলেটের অনুশীলনে মাশরাফি
মিরপুরে সিলেটের অনুশীলনে মাশরাফি

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু ১৯ জানুয়ারি। তার আগে গতকাল ৩টি ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। বাকি ৪ দল আজ জানিয়ে দিয়েছে অধিনায়কের নাম। যেখানে একমাত্র দল হিসেবে সহ-অধিনায়কের নামও ঘোষণা করেছে সিলেট স্ট্রাইকার্স।

একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জানিয়েছে, তাদের দলকে নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার সহকারী করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে।

তবে মাশরাফিকে বিপিএলে শুরুতে পাওয়া নিয়ে আছে শঙ্কা। চোট পাওয়া মাশরাফির বর্তমান অবস্থা ‘ফিফটি-ফিফটি’ বলে জানা গেছে।

সিলেট দলের একটি সূত্র জানিয়েছে, শেষের দিকে যেন তাকে কিছু ম্যাচ খেলাতে পারে, এজন্য শুরুতে ঝুঁকি নিয়ে মাশরাফিকে খেলানোর ভাবনা নেই তাদের।
এমনকি আজ বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাকি ছয় দলের অধিনায়ক উপস্থিত থাকলেও সেখানে ছিলেন না মাশরাফি। ঢাকা সেনানিবাসে বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সিলেটের প্রতিনিধিত্ব করেন মিঠুন।

ট্রফি উন্মোচন অনুষ্ঠানে না গেলেও আজ মিরপুরে সিলেটের অনুশীলনের শেষ ভাগে আসেন মাশরাফি।

যদিও অনুশীলন করেননি এই পেসার।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park