সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু ১৯ জানুয়ারি। তার আগে গতকাল ৩টি ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে। বাকি ৪ দল আজ জানিয়ে দিয়েছে অধিনায়কের নাম। যেখানে একমাত্র দল হিসেবে সহ-অধিনায়কের নামও ঘোষণা করেছে সিলেট স্ট্রাইকার্স।
একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জানিয়েছে, তাদের দলকে নেতৃত্ব দিবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তার সহকারী করা হয়েছে মোহাম্মদ মিঠুনকে।
তবে মাশরাফিকে বিপিএলে শুরুতে পাওয়া নিয়ে আছে শঙ্কা। চোট পাওয়া মাশরাফির বর্তমান অবস্থা 'ফিফটি-ফিফটি' বলে জানা গেছে।
সিলেট দলের একটি সূত্র জানিয়েছে, শেষের দিকে যেন তাকে কিছু ম্যাচ খেলাতে পারে, এজন্য শুরুতে ঝুঁকি নিয়ে মাশরাফিকে খেলানোর ভাবনা নেই তাদের।
এমনকি আজ বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাকি ছয় দলের অধিনায়ক উপস্থিত থাকলেও সেখানে ছিলেন না মাশরাফি। ঢাকা সেনানিবাসে বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে সিলেটের প্রতিনিধিত্ব করেন মিঠুন।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে না গেলেও আজ মিরপুরে সিলেটের অনুশীলনের শেষ ভাগে আসেন মাশরাফি।
যদিও অনুশীলন করেননি এই পেসার।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// শাকিব

সম্পাদকমন্ডলীর সভাপতি : এড. রিপা
সম্পাদক ও প্রকাশক : কুলসুমা বেগম(কলি)
নির্বাহী সম্পাদক : জিল্লুর রহমান
প্রধান কার্যালয় : আরকে মিশন রোড, ঢাকা।
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : আম্বরখানা, সিলেট-৩১00।
ইমেইল : sylheteralap@gmail.com
যোগাযোগ : 017184414066