1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

মাধবপুরে পুকুর থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪

হবিগঞ্জ সংবাদদাতা : মাধবপুর উপজেলায় আদুরী বাকতি সুনিতা (৪৫) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করছে পুলিশ। তিনি উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা বাগানের ৯ নম্বর বস্তির মৃত লক্ষীপ্রসাদ বাকতির স্ত্রী।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুরা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, গ্রামের পুকুরে এক নারীর মরদেহ ভেসে থাকতে দেখে গ্রামের লোকজন মাধবপুর থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ থানায় নিয়ে আসলে পরিবারের সদস্যরা পরিচয় সনাক্ত করেন।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আতিকুল রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park