1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভিডিও ফাঁস: গ্রেপ্তার হতে পারেন রাখি!

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ব্যক্তিগত ভিডিও ফাঁসের অভিযোগে বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্তের বিরুদ্ধে মামলা করেছিলেন তার সাবেক স্বামী আদিল খান দুরানি। সেই মামলায় রাখির জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন মুম্বাইয়ের একটি আদালত।

ফলে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন এই অভিনেত্রী-মডেল।

গত ৮ জানুয়ারি অতিরিক্ত দায়রা বিচারক, শ্রীকান্ত ওয়াই ভোসলে রাখির জামিনের আবেদন প্রত্যাখ্যান করেন।

১২ জানুয়ারি আদালেতের সেই আদেশ ভারতীয় গণমাধ্যমের কাছে আসে।

আদালতের আদেশে বলা হয়েছে, রাখি সাওয়ান্তের কার্যকলাপ শুধু অপরাধমূলকই নয়, তার দ্বারা প্রকাশ্যে আনা বিষয়বস্তু অশ্লীলতায় ভরা। ঘটনার তথ্য়, অভিযোগ ও পরিস্থিতি বিবেচনা করে দেখা গেছে এই মামলায় আগাম জামিন পাওয়ার যোগ্য নন রাখি।

বিচারক জানিয়েছেন, রাখি সাওয়ান্তের এর আগেও অপরাধমূলক ইতিহাস রয়েছে। তার বিরুদ্ধে একই ধরনের অপরাধের জন্য আরও একটা মামলা বিচারাধীন ছিল।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট একটি টেলিভিশন শো চলাকালীন নিজের মোবাইল ফোন থেকে আদিলের সঙ্গে তার অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও দেখিয়েছিলেন রাখি।

আদিলের দাবি , ২৯ মিনিট ২৫ সেকেন্ড এবং ২৩ মিনিট ২২ সেকেন্ডের দুটি ভিডিও তুলে ধরেছিলেন রাখি সেদিন। এরপর ১৮ অক্টোবর আদিল অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেন।

আগাম জামিনের জন্য আবেদন করে রাখি যুক্তি দিয়েছিলেন, তার সাবেক স্বামীর ওপর বিশ্বাস হারিয়ে এমনটি করেছিলেন তিনি। ভিডিওগুলো টিভিতে প্রদর্শিত হলেও, প্রকৃত বিষয়বস্তু সেখানে দেখানো হয়নি বলে জানান তিনি।

রাখি দাবি করেন, যদি তার বিরুদ্ধে মামলা হয়, তবে তার সাবেক স্বামী আদিলকেও অভিযুক্ত হিসেবে দাঁড় করানো উচিত। কারণ, তিনি ভিডিওগুলি রেকর্ড করেছিলেন।

তবে আদালতে রাখির এ যুক্তি ও দাবি ধোপে টেকেনি।

পাবলিক প্রসিকিউটর আরসি সাভলে রাখি সাওয়ান্তের আবেদনের বিরোধিতা করে বলেন, তিনি শুধুই টিভি শোতে আপত্তিকর ভিডিওসংবলিত ফোনটি প্রদর্শন করেননি, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই ভিডিওগুলো শেয়ার করেছেন এবং লিঙ্কগুলো ফরোয়ার্ড করেছেন।

এর পর রাখির জামিনের আবেদন খারিজ করে দেন আদালত।

যদিও আদালতে জামিন খারিজের পর কোনো প্রতিক্রিয়া দেননি রাখি সাওয়ান্ত।

রাখি ভক্তদের মাঝে প্রশ্ন জেগেছে, স্বামী আদিলকে জেল খাটানোর ফল কি তবে এবার ভুগতে হবে রাখিকে? গ্রেপ্তার হবেন রাখি!

তথ্যসূত্র: এই সময়

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// শাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park