1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

‘একেই বলে নিঃস্বার্থ ভালোবাসা’

  • প্রকাশের সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :হাল সময়ে বিতর্কের অপর নাম যেন শ্রীময়ী চট্টরাজ। তিনি যে ছবিই পোস্ট করুন না কেন, তা নিয়ে আলোচনা শুরু হয়ে যায়। তার উপর আবার অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের সঙ্গে তাঁর সম্পর্ককে কেন্দ্র করে বিস্তর জল্পনা। এবার নতুন ছবি পোস্ট করতেই টর্নেডোর গতিতে এলো নানা মন্তব্য। একটি রিল ভিডিও পোস্ট করেছেন কোলকাতার অভিনেত্রী শ্রীময়ী। যে ভিডিওতে দেখা যাচ্ছে, এক নারীর মুখ থেকে কেক খাচ্ছেন তিনি। ব্যস ওই ছবি দেখেই বিস্তর নিন্দা।

নিজের পরবর্তী পোস্টে যেন সেই বিদ্রুপেরই জবাব দিলেন অভিনেত্রী। ভিডিও পোস্ট করেই জানালেন শ্রীময়ী। এবার কেক নয় সরাসরি চুম্বন ও ভালো কিছু মুহূর্তের কোলাজ ভিডিও পোস্ট করলেন। আর ক্যাপশনে লিখলেন, ‘আমার অভিধানে ভালোবাসা সবসময় শর্তহীন। প্রেমের কোনও সীমানা নেই, কোনও লিমিট নেই, নেই কোনও তুল্যমূল্য বিচার। আমার ও আমার ১০ বছরের ভাগ্নীর এই সম্পর্ক ঈশ্বরের আশীর্বাদের মতো, আর আমার বিশ্বাস এটি এই পৃথিবীতে ভালোবাসার সবচেয়ে পবিত্র রূপ।’

শনিবার (৬ জানুয়ারি) কেক কামড়ানোর ছবিটি পোস্ট করে ক্যাপশনে শ্রীময়ী লিখেছিলেন, ‘একেই বলে নিঃস্বার্থ ভালোবাসা।’ তবে নেটিজেনদের একাংশের শ্রীময়ীর ছবি একেবারেই পছন্দ হয়নি। ‘কাঞ্চনকে দিয়ে আর পোষাচ্ছে না?’ এমন কথা লেখা হয় পোস্টের কমেন্টবক্সে। সমকামী বলেও কটাক্ষ করা হয়। এই সমস্ত ব্যঙ্গ-বিদ্রুপের জবাবই যেন পরের পোস্টে দিয়েছেন অভিনেত্রী।

উল্লেখ্য, ২০২১ সালে কাঞ্চন-পত্নী পিঙ্কি চট্টোরাজ স্বামী কাঞ্চন ও শ্রীময়ীর নামে থানায় অভিযোগ দায়ের করেন। এরপর স্ত্রী-সংসার থেকে দূরে থাকতে শুরু করেন কাঞ্চন। বর্তমানে ছেলেকে নিয়ে বাপের বাড়িতে থাকেন পিঙ্কি। আদালতে তাদের বিচ্ছেদ মামলা চলছে। অন্যদিকে শ্রীময়ীর সঙ্গে নতুন সম্পর্কের প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সেলিম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park