1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নিজ শহরে শাকিরার ‘বেলি ড্যান্স’ ভাস্কর্য

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :পপগানের কল্যাণে বিশ্বখ্যাত নাম শাকিরা। ফিফা বিশ্বকাপের ‘ওয়াকা ওয়াকা’ হোক কিংবা নিজের মৌলিক ‘হিপস ডোন্ট লাই’র মতো গানে দুনিয়া মাতিয়েছেন তিনি। এখনও চলছে তার গানের ঝোড়ো জার্নি। সংগীত জগতে শাকিরার এই অসামান্য ভূমিকা এবং নিজ দেশের নাম বিশ্বজুড়ে ছড়িয়ে দেয়ার সুবাদে এবার তাকে সম্মানিত করলো তার দেশ কলম্বিয়া। তার নিজ শহর ব্যারানকুইলায় ব্রোঞ্জের একটি ভাস্কর্য উন্মোচন করা হয়েছে।

২১ ফুট উঁচু এই ভাস্কর্যের নিচে লেখা রয়েছে, ‘একটি হৃদয়, যে গান করে; একটি হিপ (কোমর- নৃত্য বোঝাতে), যে মিথ্যা বলে না; একটি অনন্য মেধা, একটি কণ্ঠ, যে বার্তা ছড়িয়ে দেয়; এবং একজোড়া খালি পা, যেটা শিশু ও মানবতার কল্যাণে ছুটে চলে।’

সোনালি রঙের এই ভাস্কর্যে শাকিরার চেনা বেলি ড্যান্সের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে। তার পরনে দেয়া হয়েছে মেরুন রঙের অন্তর্বাস ও স্কার্ট। ভাস্কর্যটি তৈরি করেছেন ইনো মারকুয়েজ।

জানা গেছে, ব্যারেনকুলা একটি উপকূলীয় শহর। আর শাকিরার ভাস্কর্যটিও বানানো হয়েছে ক্যারিবিয়ান সাগরের তীরেই।

এদিকে জন্ম ও বেড়ে ওঠার শহর থেকে এমন অসামান্য সম্মান পেয়ে আপ্লুত শাকিরা। একটি বার্তায় তিনি বলেছেন, ‘যে শহরে আমার জন্ম, সেই ব্যারেনকুলা থেকে এই অবিস্মরণীয় স্বীকৃতি পেয়ে আমি সম্মানিত বোধ করছি। এ শহরের প্রত্যেকটি মানুষ আমার ভাই-বোন এবং শৈশব থেকে আমার অনুপ্রেরণা।’

শাকিরাকে বলা হয় ‘কুইন অব ল্যাটিন মিউজিক’। মাত্র ১৩ বছর বয়সে সনি মিউজিক কলম্বিয়া থেকে তার সংগীতজীবনের অভিষেক হয়। যদিও তার প্রথম অ্যালবাম ‘ম্যাগিয়া’ (১৯৯১) ও দ্বিতীয় অ্যালবাম ‘পেইগ্রো’ (১৯৯৩) ব্যর্থ হয়। বছর দুয়েক পর তিনি স্প্যানিশ ভাষায় গান শুরু করেন এবং ভালো সাড়া পান। আর ২০০১ সালে ‘লন্ড্রি সার্ভিস’ অ্যালবামের মাধ্যমে ইংরেজি ভাষার গান করে তিনি আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি পান। শাকিরার গাওয়া তুমুল জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে- ‘ইনভিটেবল’, ‘হোয়েনএভার হোয়েনএভার’, ‘লা তোর্তুরা’, ‘হিপস ডোন্ট লাই’, ‘বিউটিফুল লায়ার’, ‘ওয়াকা ওয়াকা’, ‘লোকা’, ‘ডেয়ার- লা লা লা’, ‘রাবিওসা’ ইত্যাদি।

উল্লেখ্য, ২০২৩ সালে তিনটি লাতিন গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নিয়েছিলেন পপতারকা শাকিরা। ফুটবল ক্লাস বার্সেলোনার সাবেক মিডফিল্ডার এবং স্পেনের বিশ্বকাপজয়ী খেলোয়াড় জেরার্ড পিকের সাথে দীর্ঘ ১১ বছরের সম্পর্কের ইতি টানেন ২০২২ সালের জুন মাসে। মূলত পিকের বিরুদ্ধে পরকীয়ার গুঞ্জন উঠেছিলো যা পরবর্তীতে তাদের সংসারে ভাঙন ধরায়। বর্তমানে শাকিরা মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বসবাস করছেন।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরার

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park