1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

‘জামাল-কদু’ গানে নাচলেন বুবলী, দিলেন রহস্যময় বার্তা

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :রণবীর কাপুরের ‘অ্যানিমেল’ সিনেমার ‘জামাল কুদু’ জ্বরে রীতিমতো কাঁপছে নেট দুনিয়া। এ গান শোনেননি, এমন লোক বোধহয় খুঁজে পাওয়া যাবে না। বলিউড সিনেমা ‘অ্যানিমেল’ এর গানটি টিকটক,ফেসবুক রিলস সবখানেই বাজছে। গানের সঙ্গে সবাই যার যার মতো করে নাচের মুদ্রা তুলছেন, কেউ কেউ আবার চেষ্টা করছেন সিনেমায় গানটির দৃশ্যে দেখানো ববি দেওলের নাচের মুদ্রা অনুকরণের।এবার সেই একই গানে নাচতে দেখা গেল ঢাকাই সিনেমার বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলীকে।

সোমবার সকালে ফেসবুকে ‘জামাল কুদু’ গানের তালে মাথায় পানপাত্র নিয়ে নাচের একটি ভিডিও প্রকাশ করেন তিনি। ভিডিওতে গানের ছন্দে শরীর দোলাতে দেখা যায় নায়িকাকে। এসময় তার চোখেমুখে হাসি স্পষ্ট ছিল।

বুবলী তার এই নাচের ভিডিও প্রকাশ করে যেন নিন্দুকদের উদ্দেশে একটি বার্তা দিতে চেয়েছেন। কারণ সেই ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, হিংসা এক ধরণের মানসিক ক্যান্সার। দ্রুত সুস্থ হয়ে উঠুন।

রহস্যময়ী এমন ক্যাপশনে কারো নাম না নিলেও ভক্তদের বুঝতে কষ্ট হয়নি, সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে বুবলী তার নিন্দুকদের উদ্দেশেই এমন বার্তা দিতে চেয়েছেন।

প্রসঙ্গত, জামাল কদু ১৯৫০ এর দশকের শেষের দিকের একটি ইরানি গান, যা নতুন করে নির্মাণ করে অ্যানিমেল সিনেমায় ব্যবহার করা হয়েছে। গানটিতে একটি বিয়ের দৃশ্য দেখানো হয়েছে। যেখানে ববি দেওলের চরিত্রটি তৃতীয়বার বিয়ে করছে। কয়েকজন মেয়ে একসঙ্গে গানটি গাইতে থাকেন, সেসময় মাথায় একটি গ্লাস নিয়ে নাচতে থাকেন ববি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// রাব্বী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park