
সিলেটের আলাপ ডেস্ক : কলকাতার অভিনেত্রী ইধিকা পাল বলেছেন, ‘ও প্রিয়তমা’ গানের সঙ্গে ঠোঁট মিলিয়ে ভিডিও তৈরি করেছেন শাকিব খানের সন্তান আব্রাহাম খান জয়। ওই ভিডিওটি দেখেছি। খুবই মিষ্টি, খুবই। আমি তো ছেলেকেই এগিয়ে রাখবো। শাকিব খানকে হারিয়ে দিয়েছে জয়, ও বেশি কিউট।
সম্প্রতি কলকাতার সংবাদমাধ্যমকে ইধিকা বলেন, ঢাকায় সিনেমা হলে যখন ‘প্রিয়তমা’ দেখছিলাম তখন সেখানে উপস্থিত দর্শকরা প্রতিটা সংলাপ, দৃশ্য আগেই বলে দিচ্ছিলো। তার মানে, তারা দ্বিতীয়বারের মতো হলে এসে সিনোমাটি দেখছে। যেটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে।
তিনি আরও বলেন, আমার মনে হয় এই উত্তরটাতে যার সঙ্গে প্রতিযোগীতা জয়ের সে-ও খুশি হবে। তাই বুঝে শুনেই উত্তরটা দিয়েছি (হাসি)।
সিলেট আলাপ/রিপা