1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বলিউড সিনেমার প্রচার নিয়ে ভিন্ন মত জাহ্নবীর

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক : বলিউডের নতুন প্রজন্মের আলোচিত নায়িকা জাহ্নবী কাপুর। গত সপ্তাহে ওটিটি-তে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘বাওয়াল’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি এ সিনেমায় বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনেত্রীর জুটি দর্শকদের পছন্দ হয়েছে। সবাই তার সিনেমাটির প্রশংসা করছেন।

এবার জাহ্নবী বলিউডের সিনেমার প্রচারণা নিয়ে তার মতামত প্রকাশ করলেন। ইদানিং বলা হচ্ছে, সিনেমার সাফল্যের নেপথ্যে বর্তমানে প্রচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ বিষয়ে জাহ্নবী ভিন্ন মত পোষণ করেন। প্রচারণা বিষয়টি নিয়ে শ্রীদেবী কন্যার মতামত নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে।

অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের প্রতিভাকে প্রমাণ করেছেন জাহ্নবী। কিন্তু নিজের জনসংযোগ এবং সিনেমার প্রচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মত শুনে তিনি এখন ক্লান্ত। অভিনেত্রী বলেছেন, বিগত কয়েক বছর ধরেই শুনছি সিনেমা মুক্তির পর সেই সিনেমার প্রচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন মত প্রকাশ করছেন।

সিনেমার বর্তমান প্রচার পদ্ধতি নিয়ে জাহ্নবীর অবস্থান বিপরীত। তবে কার কাছ থেকে এরকম পরামর্শ পেয়েছেন জানতে চাইলেও অভিনেত্রী কিন্তু ওই ব্যক্তির নাম খোলসা করেননি।

আরও পড়ুন: ভক্তদের চমকে দিতে হঠাৎ প্রেক্ষাগৃহে বরুণ-জাহ্নবী

‘ধড়ক’সিনেমার অভিনেত্রী জাহ্নবী আরও বলেন, এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে সব সময় সবাই চিৎকার করছে এবং পরামর্শ দিচ্ছে। সেখানে নিজের মনেই প্রশ্ন উঁকি দেয়, আমিই কি সব থেকে চুপচাপ! তাই এ নিয়ে এখন কথা বলছি।

তবে জাহ্নবী তার নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেননি। দিনের শেষে সিনেমাই যে শেষ কথা বলে, তিনি এ মতের সমর্থক। সাক্ষাৎকারে জাহ্নবী বলেন, আমার সিনেমাই যে শেষ কথা বলবে, এই বিশ্বাস রাখতে মনের জোর চাই।

জাহ্নবীর এ কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, চটহদার প্রচার নয়, সিনেমার গুণগত মানেই তিনি বিশ্বাসী। তাই তিনি এমন মন্তব্য করছেন।

এরই সঙ্গে জাহ্নবী আরও মনে করেন, ‘সিনেমার ক্ষেত্রে এখন যেভাবে জনসংযোগ এবং প্রচারের উপর জোর দেওয়া হয় সেটা দেখে অবাক হই।’ জাহ্নবীর এ বিশ্বাস এখন প্রযোজকদের কানে পৌঁছায় কি না দেখা যাক। অনেকেই বলছেন জাহ্নবী আলোচনায় থাকার জন্য এমন কথা বলছেন।

সিলেট আলাপ/রিপা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park