1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গুঞ্জন ছিল প্রেমের, নায়িকা দিলেন বিয়ের খবর!

  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ঢাকাই সিনেমা দেখেন কিন্তু আঁচলকে চেনেন না, তেমন দর্শক পাওয়া কঠিন হবে। নায়িকা হিসেবে আঁচলের অবস্থান বেশ স্পষ্ট ও উজ্জ্বল হলেও গেল কয়েক বছর তার ক্যারিয়ারে নেমে আসে ছন্দপতন। অথচ শাকিব খানের এই নায়িকার শুরুটা ছিল সাফল্যে গাঁথা। সেই নায়িকা অনেকটা আড়ালে গিয়ে সংসার জীবনের নায়ক হিসেবে বেছে নিলেন এক তরুণ কণ্ঠশিল্পীকে। নাম সৈয়দ অমি।

অমিকে নিয়ে গেলো এক বছর ধরে জোর গুঞ্জন ছিল, আঁচলের প্রেমিক তিনি। মূলত সেই গুঞ্জনের জবাব দিতে গিয়েই আঁচল জানালেন, অমি তার প্রেমিক নন, স্বামী! ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি তারা বিয়েবন্ধনে আবদ্ধ হন। নায়িকার দাবি, বিয়ের খবরটি প্রকাশ না পেলেও তাদের কাছের সবাই জানতো।

আঁচল বলেন, ‘অমির সঙ্গে আমার প্রেম ছিল না। তবে মিউজিক ভিডিওর সূত্রে পরিচয় হয়। এরপর যা হওয়ার সব উভয় পরিবারের সম্মতি ও আয়োজনেই হয়েছে। আমরা বেশ ভালো আছি। আগামী বছর সবাইকে নিয়ে বড় আয়োজনের ইচ্ছা আছে।’

আঁচল

২০২০ সালের ডিসেম্বরে পরিচয় হয় আঁচল-অমির। তখন ‘ও জান রে’ গানটির ভিডিওতে কাজ নিয়ে কথা হয় তাদের। এরপর আরও কয়েকবার কথা হয় শুটিং বিষয়ে। তারপর ২০২১ সালের জানুয়ারিতে শুটিং হয় গানটির। যা প্রকাশ হয় ওই মাসেই। গানটি ভালো সাড়াও পায় শ্রোতামহলে। মূলত এই সাড়া পেয়েই আঁচলকে ধন্যবাদ জানান এবং ট্রিট দেওয়ার অফার করেন অমি। আঁচলের ভাষ্যে, ‘ট্রিট নিয়েছি আমি। সেখানেই ও আমাকে বিয়ের প্রস্তাব করে। এরপর পারিবারিকভাবে বিয়ে হয় আমাদের।’

২০১১ সালে ‘ভুল’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় আঁচলের। ২০১৩ সালে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে ‘জটিল প্রেম’ সিনেমা দিয়ে সাফল্য পান আঁচল। এক যুগের ক্যারিয়ারে কাজ করেন শাকিব খান, আরিফিন শুভর বিপরীতেও।

অমি ও আঁচল

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ//আরহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park