1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পরী মণির নানাভাই আর নেই

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরী মণির নানাভাই শামসুল হক গাজী মারা গেছেন। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১১ মিনিটে তিনি মারা যান।

পরিচালক চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে শামসুল হক গাজীর মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি ভগিরাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন।

চয়নিকা চৌধুরী পোস্টে লিখেছেন, ‘আমাদের শ্রদ্ধেয় নানুভাই.. পরী মণি এর প্রিয় নানুভাই রাত ২:১১ মিনিটে ২৪ নভেম্বর এভারকেয়ার হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসারত অবস্থায় সবাইকে কাঁদিয়ে আমাদের ছেড়ে পরপারে চলে গিয়েছেন। আজাদ মসজিদে গোসল করানোর পর ভোর ৪টায় পরীমনি নানুভাইকে নিয়ে এখন তাঁর নিজ গ্রামের পথে। সেখানেই নানীর পাশে নানুভাইকে শায়িত করা হবে। সবাই পরীর জন্যে, পরীর নানুভাইর জন্যে দোয়া/প্রার্থনা করবেন, যেন পরপারে তিনি শান্তিতে থাকেন। পরী যেন সহ্য শক্তি পায়।’

পরী মণির নানাভাইয়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে চয়নিকা আরও লিখেছেন, ‘আহা! নানুভাই আপনাকে কোনদিন ভুলবো না। আমার দেখা আপনি অসাধারণ সুশিক্ষিত একজন মানবিক মানুষ। আপনার ভালোবাসা অমলিন। শ্রদ্ধা আর ভালোবাসা।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// সামিম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park