1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

অডিও ফাঁসকারীর নাম প্রকাশ করলেন তানজিন তিশা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :কয়েক দিন ধরেই নিজের ব্যাক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় আছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। তিনি অভিযোগ করেন তার বিরুদ্ধে নানা রকম গুঞ্জন ছড়ানো হচ্ছে। গতকাল সোমবার (২০ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ কার্যালয়ে যান তিনি। ব্যক্তিগত সমস্যা ডিবি কর্মকর্তাদের জানাতে ও পরামর্শ নেওয়ার জন্য তিনি ডিবিপ্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে ওই অডিও কে ফাঁস করেছেন এবার মিডিয়ায় তার নাম প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

রোববার ( ১৯ নভেম্বর) মধ্যরাতে নেটদুনিয়ায় ফাঁস হয় একটি ৯ মিনিটের অডিও। নেটদুনিয়ায় এ অডিও ফাঁস হওয়ার পরপরই মুহূর্তে তা ভাইরাল হয়। ওই ভাইরাল অডিওতে তিশা দীর্ঘসময় কথা বলেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের স্ত্রী রেহান চৌধুরীর সঙ্গে।

পুরনো সেই অডিওতে তিশা ও রেহানের আলাপচারিতায় স্পষ্ট হয়ে উঠে একসময় হাবিব ওয়াহিদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তিশার। হাবিবও স্ত্রী রেহানকে ভুলে মনে প্রাণে ভালোবেসেছিলেন অভিনেত্রী তিশাকে। কিন্তু অজানা কারণে হাবিব-তিশার প্রেম জীবনে তৈরি হয়েছিল নানা জটিলতার।

দীর্ঘ আলাপচারিতায় স্পষ্ট হয়ে উঠে, ওই ফোনকলের সময় রেহান ও হাবিব সেপারেশনে ছিলেন। কিন্তু সেপারেশনে থাকার পরও রেহানের সঙ্গে হাবিব দেখা করতে যেতেন। হাবিবের এমন আচরণ তিশা মেনে নেননি। তিশা তাই হাবিবের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। জীবনে সঠিক সিদ্ধান্ত নেয়ার আগে তাই রেহানকে ফোন করেছিলেন তিশা।

ওই ফোনকল তিশার একান্ত ব্যক্তিগত। এ ব্যক্তিগত বিষয় কে নেটদুনিয়ায় ফাঁস করেছেন তা জানতে পেরেছেন অভিনেত্রী। তাই দ্রুত ছুটে যান ডিবি কার্যালয়ে। তিশা বলেন, একটি বেসরকারি টেলিভিশনের তামিম নামের একজন সাংবাদিক এই অডিও রেকর্ডটি ফাঁস করেছে। ওই সাংবাদিক শুধু অডিওই ফাঁস করেন, তাকে এমনকিছু ব্যক্তিগত প্রশ্ন করে যা সাংবাদিকতার নীতিবিরোধী।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আলমাস

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park