1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মা হলেন অভিনেত্রী সুমাইয়া শিমু

  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বিয়ের আট বছর পর যমজ পুত্রসন্তানের মা হয়েছেন অভিনেত্রী সুমাইয়া শিমু। গত ৮ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে যমজ সন্তানের জন্ম দেন তিনি।

রোববার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন শিমু নিজেই। তিনি বলেন, ডাক্তার সন্তান হওয়ার সম্ভাব্য তারিখ বলেছিলেন ১৫ নভেম্বর। কিন্তু এক সপ্তাহ আগে সব ঘটে যায়।

শিমু বলেন, মা হওয়ার অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। আসলে অন্য রকম অনুভূতি। এখন যত দিন যাচ্ছে, অনুভূতিটা তত বেশি গাঢ় হচ্ছে।

তিনি আরও বলেন, দুই সন্তানের নাম এখনো রাখেননি। তবে আগে থেকেই পছন্দ করে ঠিকও করেছিলেন। চূড়ান্ত করতে পারেননি। তবে শর্টলিস্ট করে রেখেছেন। শিগগির এই আনুষ্ঠানিকতা সেরে নেবেন।

সুমাইয়া শিমু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতিবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স করেছেন। একই বিশ্ববিদ্যালয়ের ড্রামাটিকস বিভাগ থেকে পিএইচডি করছেন তিনি।

শিমুর স্বামী নজরুল ইসলাম যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা রিলিফ ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// প্রাপ্তি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park