1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

কুয়াকাটা সৈকত থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

কুয়াকাটা প্রতিনিধি :
কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে সোমবার সকালে কুয়াকাটা সৈকতের পূর্বদিকে গঙ্গামতি এলাকা এ লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালের জোয়ারে তীরবর্তী এলাকায় লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। স্থানীয়রা সুত্রে আরও জানা যায়, গত দুই-তিনদিন আগে তাকে এই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন হতে পারে বলে পুলিশের ধারণ ।
কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, সকালবেলা স্থানীয়দের কাছে খবর শোনার সাথে সাথে একটি টিম সেখানে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিক সুরতহাল শেষ করে ময়নাতন্ত্রের জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি, তাই তার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় পাওয়ার চেষ্টা করা হবে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park