1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এক বছর সাজা খেটে মুক্তি পেল ৯ ছাগল

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

বরিশাল সংবাদদাতা :কবরস্থানে প্রবেশ করে ঘাস ও গাছের পাতা খাওয়ার দায়ে এক বছর বন্দি থাকার পর মুক্তি পেল বরিশাল সিটি করপোরেশনের খোয়াড়ে আটক থাকা ৯টি ছাগল।

শুক্রবার (২৫ নভেম্বর) সিটি মেয়র খোকন সেরনিয়াবাতের নির্দেশনায় মুক্তি পেয়ে ছাগলগুলো মালিক শাহরিয়ার সাচিব রাজিবের কাছে ফিরেছে।

জানা গেছে, বিনা অনুমতিতে নগরীর মুসলিম কবরস্থানে ঢুকে ঘাস ও গাছের পাতা খেয়ে ফেলে ছাগলগুলো। এই অপরাধেই ছাগলগুলোকে আটক করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন তৎকালীন দায়িত্বশীল প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস। সম্প্রতি এই বিষয়ে ছাগলের মালিক রাজিব নব-নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের কাছে মুক্তি চেয়ে আবেদন করেন।

বরিশাল সিটি করপোরেশনের বর্তমান প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাগলগুলোর মালিক রাজিবের আবেদনের প্রেক্ষিতে সিটি মেয়রের নির্দেশনায় হস্তান্তর করা হয়েছে।

এ সময় বিসিসির বর্তমান প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন, রোড ইন্সপেক্টর রেজাউল কবির ও ইমরান হোসেন খান উপস্থিত ছিলেন। এর আগে ২০২২ সালের ৬ ডিসেম্বর বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ছাগলগুলোকে আটক করে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// জুম্মন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park