1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভিয়েতনামে গোল্ডেন ব্রিজে প্রভা

  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সাদিয়া জাহান প্রভা জনপ্রিয় মডেল এবং অভিনেত্রী। মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু বিয়ে এবং বিচ্ছেদের কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় ও কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়। সম্প্রতি ভিয়েতনামের ডানাং শহরের গোল্ডেন ব্রিজে ঘুরতে গিয়েছেন এই অভিনেত্রী। সেখানকার বেশ কিছু মুহূর্ত সামাজিকমাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন প্রভা। সেখান থেকে দেখুন তার কয়েক ঝলক স্থির ছবি।

একটি ছবিতে দেখা যাচ্ছে প্রভা আলোকময় সন্ধ্যায় হ্যানয়ের নিকটবর্তী হই অ্যান নামের একটি শহরে হ্রদে পা ছড়িয়ে বসে আছেন। এর একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনেও লিখে দিয়েছেন, মধুর আলস্য। নানা কারণেই গুরুত্বপূর্ণ এই শহরকে ১৯৯৯ সাল থেকে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে। এছাড়াও জায়গাটি পর্যটন শিল্পের জন্যও গুরুত্বপূর্ণ।

নিজের ইনস্টাগ্রামে জানালেন, বিভিন্ন শহর ছাড়াও দেশটির রাজধানী শহর হ্যানয়েও বেশ ঘুরে বেড়াচ্ছেন। মুগ্ধ হচ্ছেন দেশটির কৃষ্টি ও সংস্কৃতির সংস্পর্শে গিয়ে। জনবহুল এলাকার ভেতর দিয়ে এঁকে বেকে চলা রেলপথে গিয়ে নিজের মুগ্ধতা প্রকাশ করেছেন। এই রেলপথ সত্যিই বিস্ময়কর। খুবই সংকীর্ণ পথ দিয়ে রেলগাড়ি ছুটে যাচ্ছে। সেসবের ভিডিও করেছেন অভিনেত্রী।

তবে প্রভার সঙ্গে কে রয়েছেন সেটা জানা সম্ভব হয়নি। কিন্তু প্রভাও জানাননি যে তিনি কারও সঙ্গে গিয়েছেন নাকি একাই গিয়েছেন।সাদিয়া জাহান প্রভা নাটক বা মডেলিং দিয়ে আলোচনায় না থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয় থাকেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park