1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সুস্থ হয়ে কাজে ফিরছেন পরীমণি

  • প্রকাশের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সম্প্রতি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। এরপর সুস্থ হলে বাসায়ও ফেরেন এই অভিনেত্রী। এরপরই অসুস্থ হয়ে পড়েন তার নানা। ফলে বেশ কয়েকদিন ধরে হাসপাতালেই সময় কাটছে এই নায়িকার। আর হাপসাতালে বসেই নতুন সিনেমার যুক্ত হওয়ার মিটিং সারলেন তিনি।

‘ডোডোর গল্প’ সিনেমা দিয়েই বিরতি ভেঙেছিলেন পরীমণি। শনিবার থেকে আবারও সিনেমাটিতে কাজ শুরু করেছেন তিনি। ফিরেই অভিনেত্রী জানালেন, এবার একটানা শুটিং করে কাজটি শেষ করতে চান।

সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা মেহেদী হাসিব। এই সিনেমাটিতে পরীমণির বিপরীতে থাকছেন চিত্রনায়ক ইমন। নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন পরীমণি।

পরীমণি লিখেছেন, ‘আজ কতগুলো দিন হসপিটালেই যাচ্ছে আমার। প্রথমে আমি ভর্তি হলাম জ্বর নিয়ে। তার দুইদিন পর আমার নানা ভাই! আমি সুস্থ হয়ে এখন নানাকে কেয়ার করছি। বাসা হসপিটাল-হসপিটাল আর বাসা। ফেসবুকে সময় করতে পারছি না ঠিক। কিন্তু যতটুকুই আসি প্রায় সবাই আমার পদ্মফুলের কথা বলেন, দেখতে চান। নতুন ছবি/ভিডিও। আমার কী যে ভালো লাগে! কতো ভালোবাসেন সবাই আমার বাচ্চাটাকে!’

২১ অক্টোবর রাত প্রায় ৩টার দিকে দেয়া সেই স্ট্যাটাসের সঙ্গে ছেলে রাজ্যকে কোলে নিয়ে কয়েকটি ছবিও পোস্ট করেন এই চিত্রনায়িকা।

তিনি আরও লেখেন, ‘এই ছবিগুলো হসপিটালের নিচেই তোলা। আমার নতুন একটা কাজের খুব ছোট একটা মিটিং করে ফেললাম এই হসপিটালের করিডোরেই। এই ব্যপারে খুব শিগগিরই জানাবো সবাইকে। ছবিগুলোও তুলে দিয়েছেন আমার এই নতুন ডিরেক্টর মেহেদী হাসিব ভাই। বাসায় ফিরে সব কাজ শেষ করে দেখলাম এই মধ্যরাত ছাড়া আর এগুলো লেখার সময় করতে পারবো না আগামী আরও কয়েকটা দিন। কাল থেকে আবার আমি ডোডোর গল্প সিনেমার শুটিং এ ও জয়েন করছি।’

পরীমণি অসুস্থ হওয়ার আগে রাজধানীতে ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং করছিলেন। আজ থেকে আবারও এই নতুন সিনেমার শুটিংয়ে অংশ নেবেন তিনি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ তাওহিদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park