1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

তনুশ্রীর হুমকি

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ব্যক্তিজীবনে এখন মোটামুটি ভালো আছেন রাখি সাওয়ান্ত। স্বামী আদিল রশিদের সঙ্গে ঝামেলা মিটে যাওয়ায় ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। ক’দিন আগে ওমরাহ করে এসেছেন রাখি।

এখন তার ঝামেলা কেবল তনুশ্রী দত্তের সঙ্গে। রীতিমতো বাকযুদ্ধে লিপ্ত তারা। সম্প্রতি রাখির বিরুদ্ধে ওশিওয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তনুশ্রী।

তনুশ্রীর অভিযোগ, রাখি তাকে মানসিক হেনস্তা করেছেন। তিনি বলেন, রাখি সাওয়ান্তের নামে অভিযোগ করেছি। ২০১৮ সালে মি-টু মুভমেন্টের সময় তিনি আমাকে মানসিক হেনস্তা করেছিলেন। সেটার জন্য আমি এই অভিযোগ করলাম। সব সময়ই মিথ্যা কথা বলেন রাখি।

ওর কোনো কথাই বিশ্বাসযোগ্য নয়। একেবারেই সাইকোপ্যাথ। রাখির সঙ্গে সম্পর্কে গিয়ে এর আগে দুই যুবক আত্মহত্যাও করেছেন। সেই মামলা আদালতে উঠতে দেননি রাখি। তিনি আসলে একটা ডাইনি। তনুশ্রী আরও বলেন, রাখি আমাকে নিয়ে যা যা বলেছে তা আমার কাছে রেকর্ড রয়েছে। আমি রাখিকে ছাড়বো না। এর শেষ দেখে ছাড়বো। অভিনেতা নানা পাটেকারের বিরুদ্ধে মি-টু অভিযোগ এনেছিলেন তনুশ্রী। তখনই তাকে নোংরা আক্রমণ করেছিলেন রাখি। যা কি না তার জীবনে ঝড় তুলেছিল। তনুশ্রী অভিযোগপত্রে সে কথাই উল্লেখ করেছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park