1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রেমিকার অন্যত্র বিয়ে, দুধ দিয়ে গোসল করলেন প্রেমিক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :প্রেমের ব্যর্থতা মুছতে গোপালগঞ্জের মুকসুদপুরে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেছেন সুরমান মোল্লা (২২) নামে এক অনার্স পড়ুয়া শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার টেংরাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।

সুরমান ওই গ্রামের মিজান মোল্লার ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

তার গোসলের ঘটনাটি উৎসুক জনতা উপভোগ করেন। শুধু তাই নয় এসময় সুরমান তাদের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

সুরমান জানান, নবম শ্রেণিতে পড়ার সময় একই গ্রামের এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাদের মধ্যে প্রায় পাঁচ বছর সম্পর্ক ছিল। গত ২২ সেপ্টেম্বর সেই মেয়ের বিয়ে হয়ে যায়। বিচ্ছেদের বিষয়টি তিনি মেনে নিতে পারেননি। এক পর্যায়ে তিনি আত্মহত্যার মতো পথও বেছে নিতে চেয়েছিলেন।

কিন্তু পরবর্তীতে বন্ধুদের পরামর্শে ব্যর্থতার শোক কাটিয়ে উঠতে দুধ দিয়ে গোসল করেন এবং নতুন জীবন শুরু করতে চান তিনি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park