1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রাশিয়ায় শপিং মলে বিস্ফোরণ, নিহত ৪

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :রাশিয়ায় ভ্রেমেনা গোদা (দ্য সিজনস) নামে পরিচিত শপিং একটি গরম পানির পাইপে বিস্ফোরণে অন্তত চারজন নিহত ও আরও কয়েক ডজন আহত হয়েছেন। শনিবার দেশটির রাজধানী মস্কোর পশ্চিমাঞ্চলের ওই শপিং মলে বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন নগরীর মেয়র সের্গেই সোবিয়ানিন।

মেয়রের বরাত দিয়ে রয়টার্স ও আরটি নিউজ জানায়, আহতদের কয়েকজন পুড়ে গেছেন এবং ঘটনাস্থলে জরুরি পরিষেবা কাজ করছে। একটি পানির পাইপ ফেটে যাওয়ায় মস্কোর দ্য সিজনস মলে ওই দুর্ঘটনা ঘটেছে। গরম পানিতে শপিং মলের একটি অংশ প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে ৭০ জন আহত হয়েছেন এবং মলের ভেতরে প্রায় ২০ জন আটকা পড়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম লাইফের খবরে বলা হয়, শপিং মলের একটি দোকানের ভেতরের পাইপ ফেটে গেছে। এর ফলে শপিং মলের ভেতরের এলাকায় ও একটি সিঁড়ি গরম পানিতে প্লাবিত হয়েছে।

এছাড়া রুশ টেলিগ্রাম চ্যানেল ‘শট’ এই ঘটনার একটি ছোট্ট ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, পাইপের বিস্ফোরণের কারণে শপিং মলের একটি সিঁড়ির ওপরের দেয়ালে গর্তের সৃষ্টি হয়েছে। শটের অন্য একটি ভিডিওতে ভবনের দরজা দিয়ে গরম বাষ্প বের হতে দেখা যায়। এ সময় ঘটনাস্থলে আহত অনেক ক্রেতা ও মলের কর্মীদের প্রাথমিক চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park