1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রেমিকার পুত্রসন্তানের বাবা হলেন অর্জুন

  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :পঞ্চাশ বছর বয়সে বাবা হলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। বৃহস্পতিবার (২০ জুলাই) পুত্রসন্তানের জন্ম দেন তার প্রেমিকা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস। এ প্রেমিক জুটির এটি দ্বিতীয় সন্তান। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

আনন্দের খবরটি জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন অর্জুন রামপাল। তাতে তিনি লিখেন, ‘আজকে আমি এবং আমার পরিবার আশীর্বাদ স্বরূপ একটি পুত্রসন্তানে পেয়েছি। আমরা চাঁদের আলোয় ভাসছি। মা-ছেলে দুজনেই সুস্থ আছেন। ডাক্তার এবং নার্সদের অসংখ্য ধন্যবাদ। এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’ হ্যাশ ট্যাগ দিয়ে এ অভিনেতা লিখেন, ২০-০৭-২৩।

২০১৮ সালে এক বন্ধুর মাধ্যমে দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে পরিচয় হয় অর্জুন রামপালের। পরবর্তীতে তা বন্ধুত্ব এবং প্রেমে রূপ নেয়। ২০১৯ সালে অর্জুন রামপালের সন্তানের মা হন গ্যাব্রিয়েলা। প্রথম সন্তানের নাম রেখেছেন অরিক রামপাল। ৪ বছর পর তাদের জীবনে এলো দ্বিতীয় সন্তান। দীর্ঘদিন ধরে লিভ-ইন করছেন অর্জুন-গ্যাব্রিয়েলা।

১৯৯৮ সালে বাঙালি মডেল মেহের জেসিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অর্জুন রামপাল। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তারা। এ সংসারে মাহিকা রামপাল এবং মায়রা রামপাল নামে দুই কন্যা সন্তান রয়েছে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park