1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মক্কার মতো পবিত্র স্থানে কিভাবে প্রবেশ করল রাখি?

  • প্রকাশের সময় : বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বিতর্কিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত সাবেক স্বামী আদিল খান দুরানিকে বিয়ের পরপরই মুসলিম হিসেবে আত্মপ্রকাশ করতে দেখা যায়। সম্প্রতি এ অভিনেত্রী পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গিয়েছিলেন।

মক্কার মতো পবিত্র স্থানে প্রবেশ নিয়ে মুখ খুললেন বলিউডের আরেক অভিনেত্রী গওহর খান। সরাসরি নাম প্রকাশ না করে রাখিকে অদ্ভুত মুসলিম বলেও কটাক্ষ করেন। তার পরও নেটিজেনদের বুঝতে বাকি নেই কাকে তোপ দাগিয়েছেন গওহর।

অভিনেত্রী গওহর খান বলেন, মক্কার মতো পবিত্র তীর্থস্থানকে রীতিমতো হাস্যকর নাটুকে আখড়ায় পরিণত করেছে। আমি ভাবি, যারা কেবল এই প্রচারের আলোয় আসতে চায় তারা সেখানে যাওয়ার অনুমতি কিভাবে পায়! একমুহূর্তে এরা বলে আমি ইসলাম গ্রহণ করেছি, পরমুহূর্তে বলছে আমাকে জোর করা হয়েছে। যত সব বেকার কাণ্ড।

সাবেক স্বামী আদিল খান দুরানিকে বিয়ের পরপরই মুসলিম হিসেবে আত্মপ্রকাশ করতে দেখা যায় রাখি সাওয়ান্তকে। যদিও তখন তিনি বলেছিলেন, ইসলাম গ্রহণ করতে কেউ তাকে জোর করেননি।

এ ছাড়া তিনি ভারত ও সৌদি আরবের মুসলিম সম্প্রদায়কে রাখির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন। রাখিকে অদ্ভুত মুসলিম আখ্যা দিয়ে গওহর আরো বলেন, অদ্ভুত হিজাব পোশাক পরলে মুসলিম হওয়া যায় না। আল্লাহর প্রতি ভালোবাসাই মানুষকে সত্যের পথে এগিয়ে নিয়ে যায়।

মক্কা থেকে ফিরতেই রাখির পোশাক ও আচরণে ব্যাপক পরিবর্তন দেখা যাচ্ছে। নিজেকে রাখি নয় বরং ফাতিমা বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন তিনি। পরপুরুষের থেকে দূরে থাকছেন। তাদের ছোঁয়াও সহ্য হচ্ছে না। আর এসব কিছুই নজরে আসে গওহর খানের। বিষয়টিকে ‘পাবলিসিটি স্টান্ট’ বলেই মনে হচ্ছে তার।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park