1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

‘নিখোঁজ’ পপির সম্পর্কে যা বললেন নিপুণ

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :ঢালিউডের জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত অভিনয়শিল্পী পপি। প্রায় তিন বছর ধরে তাকে পর্দায় দেখা যায় না। কোথায় যেন উধাও হয়ে গেছেন এই নায়িকা। গুঞ্জনে আসে বিয়ে করে সংসার করছেন এবং মাও হয়েছেন তিনি। নিজেকে একপ্রকার ‘নিখোঁজ’ করেই রেখেছেন তিনি। এবার এই বিষয় নতুন তথ্য দিলেন চিত্রনায়িকা নিপুণ।

একসময় নিয়মিত এফডিসি কিংবা শোবিজ পাড়ায় দেখা মিললেও এখন পপির নাগাল পাচ্ছেন না তার ঘনিষ্ঠরাও। এমনকি পপির পরিবারের লোকেরাও জানেন না কোথায় আছেন তিনি।

পপির নিখোঁজ থাকা নিয়ে প্রশ্নের উত্তরে চিত্রনায়িকা নিপুণ জানালেন, পপি যেহেতু আমাদেরও খুব পছন্দের একজন শিল্পী, আমারও খুব পছন্দের একজন মানুষ। তার আপডেট বলতে এতটুকু বলতে পারবো, নির্বাচনের সময় আসলেই ও যোগাযোগ করেছিল। ভালো আছে, সুস্থ আছে। এতটুকুই বলতে পারবো। এর বেশি কিছু বলতে পারবো না। মঙ্গলবার সন্ধ্যায় নিপুণ অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘অপলাপ’র প্রিমিয়ার ছিল। সেখানে হাজির হয়েই এ কথা বলেন তিনি।

পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে- রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা দুটি। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আমিন উদ্দিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park