1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রাজনীতির মাঠে ব্যস্ত শাকিল খান

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
ফাইল ছবি

সিলেট আলাপ ডেস্ক :এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান অনেক দিন ধরেই রাজনীতির সঙ্গে যুক্ত। এদিকে সাম্প্রতিক সময়ে বেশ প্রত্যক্ষভাবেই তাকে জনসংযোগ করতে দেখা যাচ্ছে। ব্যস্ত হয়ে উঠেছেন রাজনীতির মাঠে। এদিকে সম্প্রতি মোংলা-রামপাল (বাগেরহাট-৩ আসন) নৌকার নতুন প্রার্থী দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানিয়েছেন শাকিল খানসহ স্থানীয় সম্ভাব্য ৪ মনোনয়ন প্রত্যাশী প্রার্থী। বক্তব্যে মনোনয়ন প্রত্যাশীরা বলেন, তাদের ৪ জনের মধ্যে একজনকে প্রার্থী দেয়া হলে নৌকা জিতবে। এ ছাড়া অন্য কাউকে নৌকা দেয়া হলে এখানে অর্থাৎ মোংলা-রামপালের নদীতে সেই নৌকা চলবে না। তাতে নৌকার ভরাডুবি হবে। তাই নৌকার মাঝি পাল্টাতে হবে। ২৮শে আগস্ট বিকাল ৫টায় মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে কৃষক লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শোকসভায় বক্তারা এসব কথা বলেন।

সভার শুরুতে বক্তব্য রাখেন বাগেরহাটের রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য শেখ আবু সাঈদ, মোংলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ আবু হানিফ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতি চিত্রনায়ক শাকিল খান।

চিত্রনায়ক শাকিল খান বলেন, দীর্ঘদিন ধরে আমরা নিজেদের দলের জন্য কাজ করছি। প্রার্থিতা পেলে আশা করছি এলাকার সর্বোচ্চ উন্নয়নে ভূমিকা রাখবো।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আমিন উদ্দিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park