1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সুখ ফেরাতে স্ত্রীর জন্য অনলাইনে প্রেমিক খুঁজছেন স্বামী

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :স্ত্রীর জন্য অনলাইনে প্রেমিকের খোঁজ করছেন স্বামী! শুনতে অবাক লাগলেও এমনটাই সত্যি। সোশ্যাল মিডিয়া কনটেন্ট ক্রিয়েটর লন্ডনের দক্ষিণ হ্যাম্পটনের বাসিন্দা আলেকজান্দ্রা লে টিসিয়ার জানিয়েছেন, দাম্পত্য জীবনে সুখ আনতে তার স্বামীই অনলাইনে তার জন্য প্রেমিকের খোঁজ করেন।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা এক ভিডিওতে আলেকজান্দ্রা বলেন, ‘দাম্পত্য জীবনে আমি মোটেই সুখী ছিলাম না। তবু মিচের প্রতি আমার ভালোবাসা কমেনি। তাকে আমি ঠকাতে চাইনি কখনও। ডেটিং অ্যাপে প্রোফাইল খোলার জন্য আমি মিচের কাছে অনুমতি চাই। অবাক হয়ে যাই যখন সে আমার প্রস্তাবে সম্মতি জানায়।’

কেবল অনুমতি দেয়াই নয়, মিচ কিন্তু আলেকজান্দ্রার জন্য প্রেমিক খুঁজতেও শুরু করেছেন। ৩১ বছর বয়সি আলেকজান্দ্রা বলেন, ‘মিচ আমার পছন্দ-অপছন্দের বিষয়টা ভালো বোঝে। তাই কার সঙ্গে ডেটে গেলে আমার ভালো লাগবে, সেই দায়িত্ব আমি মিচের উপরেই দিয়েছি।

‘আমি ডেটিংয়ে যাই মজা করতে। কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর কোনো ইচ্ছাই আমার নেই। ডেটিং সাইটে আমার যদি কোনো ছেলেকে পছন্দ হয়, তা হলেও কিন্তু আমি মিচের সঙ্গে একবার পরামর্শ করে তবেই ডেটে যাই।’

আলেকজান্দ্রার মতে, তৃতীয় ব্যক্তিদের উপস্থিতির জন্য তাঁদের দাম্পত্য জীবনে কোনও পরিবর্তনই আসেনি। বরং আগের চেয়ে অনেক বেশি মজবুত হয়েছে তাঁদের সম্পর্ক। তাঁরা একে অপরকে আগের মতোই ভালবাসেন। একে অপরের শ্রদ্ধাও করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ আমিন উদ্দিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park