1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

পরীমণিকে পেছনে ফেললেন সাকিব আল হাসান

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েকদিন। অংশগ্রহণকারী সবগুলো দেশের মতো বাংলাদেশও স্বপ্ন দেখছে এশিয়া কাপ জয়ের। কোটি কোটি বাঙালিকে যারা সেই স্বপ্ন দেখাচ্ছেন তাদের প্রধান সাকিব আল হাসান। বাংলাদেশ দলের অধিনায়ক।

সাকিব আল হাসান আর রেকর্ড যেন একে অপরের জন্য তৈরি। যতদিন যাচ্ছে একের পর এক রেকর্ড করছেন দেশসেরা এ অলরাউন্ডার। তবে মাঠের বাইরের আরেকটি রেকর্ডও এবার নিজের করে নিলেন দেশের ক্রিকেটের বড় এ পোস্টার বয়।

ফেসবুক এখন দেশের মধ্যে সর্বোচ্চ অনুসারী সাকিবের। বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ ফেসবুক অনুসারীর মালিক ছিলেন পরীমনি। তবে শুক্রবার সেই রেকর্ডও সাকিব নিজের দখলে বাগিয়ে নিয়েছেন। এ মুহুর্তে সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১৬ মিলিয়ন।

তাতেই পরীমনিকে টপকে বাংলাদেশের সবচেয়ে বেশি ফলো হওয়া তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন জাতীয় দলের তিন ফরম্যাটের এ দলপতি। দ্বিতীয় অবস্থানে থাকা তারকা পরীমনির ফেসবুকে ফলোয়ার ১৫ মিলিয়ন। তিনে থাকা মুশফিকুর রহিমের ফেসবুকে ফলোয়ার ১৩ মিলিয়ন।

এখন পর্যন্ত জনপ্রিয় তারকাদের ভেতর সবচেয়ে বেশি ফেসবুক ফলোয়ার রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। বর্তমানে তার ফেসবুক ফলোয়ার ১৬৫ মিলিয়ন। বিশ্বকাপজয়ী লিওনেল মেসির ফেসবুকে ফলোয়ার ১১৫ মিলিয়ন। আর নেইমার জুনিয়রের ৯১ মিলিয়ন।

এদিকে চলতি মাসে পাকিস্তানে শুরু হতে যাওয়া এশিয়া কাপ এবং ৫ অক্টোবর ভারতে শুরু হতে যাওয়া আইসিসি বিশ্বকাপ সামনে রেখে অধিনায়ক করা হয়েছে সাকিব আল হাসানকে। বিশ্বসেরা এ অলরাউন্ডারকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

হঠাৎ করে বৃহস্পতিবার (২৪ আগস্ট) মধ্যরাতে হুটকরে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন সাকিব আল হাসান। যা নিয়ে দেশে হইচই পড়ে যায়। রাত ১১টার পর সাকিব ফেসবুকে ঘোষণা দেন, তিনি আর খেলবেন না। সাকিবের পেজে লেখা হয়, আমি আর খেলবো না। কে খেলবে জানাচ্ছি…।

এমন স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। কিন্তু হঠাৎ এমন স্ট্যাটাস কেন সাকিবের? সাধারণ সমর্থক, সাকিব ভক্তদের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। দেশের ক্রিকেট ভক্তরা জানতে চেয়েছেন কী হয়েছে। সাকিবও কী তাহলে অবসরের বার্তা দিচ্ছেন? নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত এই রহস্যের পেছনের ঘটনা আনুষ্ঠানিকভাবে জানায়নি সাকিব। তার পেজেও এখন পর্যন্ত আর কোনো নতুন পোস্ট আসেনি।

সাকিব তার ওই পোস্ট নিয়ে কিছু না জানালেও ‘রহস্যময়’ পোস্টটি শেয়ার করে একটি স্ট্যাটাস দিয়েছেন চিত্রনায়িকা পরীমণি। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সঙ্গীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে ম্যানশন দিয়ে ক্যাপশনে পরী লিখেছেন, খেলা হবে। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি ইমোজিও।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাকিব

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park