
সিলেট আলাপ ডেস্ক :গোলাপগঞ্জে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রস্তাবিত ভূমি দখলের চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) রাত ৯টায় উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের ধারাবহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সাবেক ইউপি সদস্য খলিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নাজিমুল হক লস্করের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পশ্চিম আমুড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু।
বক্তব্য রাখেন- ইউপি সদস্য হোসেন আহমদ খোকা, সাবেক ইউপি সদস্য আব্দুল খালিক, সিনিয়র সাংবাদিক অজামিল চন্দ্র নাথ, মুরব্বি বিশিষ্ট মুরব্বি বড়দা চন্দ্র নাথ, আব্দুল মন্নান, শরফ আহমদ, শাহাব উদ্দিন, যুবক কাওছার আহমদ, ফখরুল ইসলাম, ফখরুল ইসলাম শাকিল।
মেহেদি হাসানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে স্বাগত বক্তব্য রাখেন সামছুল হুদা।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ আরহাম
