
সিলেট আলাপ ডেস্ক :ঢালিউডের আলোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজ। সব মান-অভিমান ভুলে প্রায় তিন মাস পর আবারও এক হয়েছিলেন তারা। শুক্রবার সন্ধ্যায় জ্বর নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া যায় পরীমণির। অন্যদিকে ফেসবুকের বিভিন্ন গ্রুপে শরীফুল রাজের রক্তাক্ত মাথার একটি ছবি দেখতে পাওয়া যায়। রক্তাক্ত মাথার ছবি ঘিরে তৈরি হয় রহস্য।
শোনা যায়, শনিবার মধ্য রাতে রাজধানীর নিকেতনে এক নির্মাতার অফিসে মারামারি হয় রাজ-পরীমণির। পরীমণিকে চিকিৎসা দেওয়া রাজধানীর বেসরকারি হাসপাতাল এভারকেয়ার তাকে নিয়ে দিয়েছে নতুন তথ্য। হাসপাতালের একাধিক সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, হাতে কাটা নিয়ে হাসপাতালে আসেন পরীমণি। সেলাই না লাগলেও ক্ষতস্থানে ড্রেসিং করাতে হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে পরীমণি বসুন্ধরায় তার নিজ বাসায় চলে যান। অন্যদিকে একইদিনে শরীফুল রাজ দুর্ঘটনার শিকার হয়ে মাথায় আঘাত পান। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। সেখানে মাথায় চারটি সেলাই নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে নিজের বাসায় ফিরে যান রাজ।
একাধিক সূত্র জানা যায়, তাদের দুজনের মধ্যকার সম্পর্ক ঠিক হয়নি, আগের মতোই আছে। রাজ্যের কারণে তারা একদিন একসঙ্গে কাটিয়েছিলেন। কিন্তু দুজনেই আলাদা থাকছেন। অনেকেই ভেবেছিলেন, মান অভিমান ভুলে তারা আবার এক হয়েছেন। তবে জখম নিয়ে দুজনের হাসপাতালে যাওয়ার এ ঘটনায় তাদের সম্পর্ক কোথায় গড়াচ্ছে তা নিয়ে আবারও নতুন জল্পনার জন্ম দিয়েছে।
এর আগে পরীমণি ও রাজের সন্তানের প্রথম জন্মবার্ষিকী উদযাপন করেছিলেন টিএম ফিল্মস। যেখানে উপস্থিত ছিলেন গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও তার স্ত্রী টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি।
সেখানেই সন্তানকে নিয়ে হাজির হয়েছিলেন রাজ-পরী। সময়টা খুব ভালোই কাটিয়েছিলেন এই দম্পতি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি-শরিফুল রাজের বেশ কয়েকটি ছবি ও একটি ভিডিও প্রকাশ করেছেন তাপস। তার ভিতর একটি ছবিতে রাজকে জড়িয়ে ধরতে দেখা গেছে পরীমণিকে। অপর একটি ভিডিওতে দেখা গেছে, সন্তানকে কোলে নিয়ে রাজের পাশে বসে গান গাইছিলেন পরী। এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের কেকও কেটেছেন। তাদের এই খুনসুটি ভক্তরাও বেশ উপভোগ করেছেন। দুজনকে ফের একসঙ্গে দেখে সকলেই ধরে নিচ্ছেন, সকল বিতর্ককে পাশ কাটিয়ে ছেলের টানে আবারও মিলে গেলেন রাজ-পরীমণি।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ/ জাফর
