1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এবার গ্ল্যামারে নজর দিতে চান জাহ্নবী

  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বলিউডের রূপের রানির কন্যা তিনি। অথচ ক্যারিয়ার শুরুর পর থেকে একের পর এক গল্প-চরিত্র নির্ভর কাজই করে যাচ্ছেন। প্রশংসা পাচ্ছেন যদিও। কিন্তু রূপ আর গ্ল্যামারে মাতিয়ে রাখা শ্রীদেবীর গর্ভে যার জন্ম, কিছুটা গ্ল্যামার তো তারও ফুটিয়ে তোলার কথা। হ্যাঁ, এবার তাই কমার্শিয়াল নায়িকা হয়েই পর্দা মাতাতে চান জাহ্নবী কাপুর।

গত ২১ জুলাই মুক্তি পায় জাহ্নবীর নতুন সিনেমা ‘বাওয়াল’। আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া এই সিনেমা দর্শকের দারুণ প্রশংসা পায়। এতে মৃগিরোগে আক্রান্ত এক স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী।

এর আগে কখনও ভূত হয়ে কিংবা সুপারশপের কর্মীর ভূমিকায় অভিনয় করেছেন জাহ্নবী। তবে সিরিয়াস চরিত্রে আপাতত বিরতি দিতে চান তিনি। নজর দিতে চান নাচ-গানে ভরপুর কমার্শিয়াল নায়িকা চরিত্রে। এ বিষয়ে জাহ্নবী বলেন, ‘আমি চাই আমাকে দেখতে সুন্দর লাগুক, পর্দায় আমিও কিছুটা নাচতে চাই। কারণ এই পথচলায় কোথাও আমি ভুলতে বসেছি যে, প্রাকৃতিকভাবে আমার মধ্যে নাচ-গ্ল্যামারই বেশি এসেছে। তাই এখন মনে হচ্ছে আমার স্বাভাবিক অবস্থায় ফিরে যাবার সময় হয়েছে।’

বর্তমানে জাহ্নবীর হাতে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ মুক্তি পাবে আগামী বছরের ১৫ মার্চ। এছাড়া ‘দেবারা’ সিনেমার মাধ্যমে তার তেলুগু অভিষেক হতে যাচ্ছে। যেখানে তার নায়ক জুনিয়র এনটিআর। এই ছবিতে সাইফ আলি খানও থাকছেন।

তবে জাহ্নবীর কাঙ্ক্ষিত গ্ল্যামারাস চরিত্র দেখা যাবে ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিতে। যেখানে তিনি স্ক্রিন শেয়ার করবেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফের সঙ্গে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park