1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি হলেন রফিকুল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ২১ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সিলেট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। রোববার (২০ আগস্ট) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক ক্রাইম কনফারেন্সে জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে তার হাতে পুরস্কার তুলে দেন সিলেটের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।

জানা যায়, চলতি বছরের জুলাই মাসে অভিন্ন মানদন্ডের ভিত্তিতে উপজেলার শান্তি শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামী গ্রেফতার সহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটনের স্বীকৃতিসরূপ গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম এ শ্রেষ্ঠত্ব অর্জন করেন। এর আগেও এ বছরের ফেব্রুয়ারী মাসের অভিন্ন মানদন্ডের ভিত্তিতে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কার পেয়েছিলেন।

এদিকে সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত হয়ে পুরস্কৃত হওয়ায় গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো.রফিকুল ইসলাম জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয়, আমার থানার সকল অফিসার ও ফোর্সের পরিশ্রমের ফসল। তাদের দায়িত্বশীলতায় আমি এই পুরস্কার পেয়েছি।

এছাড়াও তিনি গোলাপগঞ্জ উপজেলার সকল ধরনের অপরাধ নির্মূল করতে এবং আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন এবং আইন শৃঙ্খলা যেকোন সমস্যা সমাধানের জন্য জনগনের পাশে থাকার অঙ্গীকার করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park