1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মাথা ফেটে গেছে রাজের, হাসপাতালে ভর্তি পরীমনি

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :মান অভিমান ভুলে সম্প্রতি এক হয়েছিলেন জনপ্রিয় তারকা দম্পতি শরিফুল রাজ ও পরীমণি। একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যর মুখের দিকে তাকিয়ে রাজ জানিয়েছিলেন, এখন থেকে নিজেকে শুধরে নেবেন তিনি। মন দেবেন সংসার জীবনে। কিন্তু এরই মধ্যে জানা যায়, শুক্রবার পরীমণির বাসা থেকে আবারও বেরিয়ে গেছেন রাজ।

এদিন সন্ধ্যায় জ্বর নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন পরীমণি। খবরটা ছড়িয়ে পড়ার কিছু সময় পর রাজের রক্তাক্ত মাথার একটি স্থিরচিত্র ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখা যায়। তবে কখন, কোথায়, কীভাবে মাথা ফেটে যাওয়ার মতো ঘটনা ঘটেছে, তা জানা যায়নি। রাজের রক্তাক্ত মাথার স্থিরচিত্র ঘিরে তৈরি হয়েছে রহস্য।

জানা গেছে, শুক্রবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন রাজ। তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে। তবে বর্তমানে তিনি হাসপাতালে নেই।

এ বিষয় রাজের কোনো মন্তব্য পাওয়া না গেলেও কথা বলেছেন পরী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘রাজ কোথায় আমি জানি না। আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না।’

এদিকে ফেসবুকে পরী একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে দেখা গেছে, ক্যানোলা লাগানো তার দুই হাতে। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা পরীতমা।’ তিনি পোস্টটি ট্যাগ করেছেন চিত্রনায়িকা তমা মির্জাকে। চেক ইন দিয়েছেন একটি বেসরকারি হাসপাতালের নাম। এ থেকে স্পষ্ট পরীমণি ও তমা মির্জা দুজনেই একই হাসপাতালে ভর্তি।

প্রসঙ্গত, গত ২০ মে পরীমনিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে যান রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হওয়ার পর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এর পর থেকে দুজন আলাদা থাকছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ সাদিয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park