1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ চুরি দুর্ধর্ষ চুরি, ছয় লক্ষাধিক টাকার মালামাল লুট

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জের ঢাকাদক্ষিন ইউপি বিএনপির নেতার বাড়িতে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঢাকাদক্ষিন ইউপির দক্ষিণ কানিশাইল গ্রামের মসজিদে কোবার সামনে বাড়ি মৃত ক্বারী ইউসুফ আলীর ছেলে ঢাকাদক্ষিন ইউপির সাবেক সাধারণ সম্পাদক ছালমান আহমদের এ ঘটনা ঘটে। এতে নগদ টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রীসহ প্রায় ছয় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছ।

ঘটনাস্থলে গিয়ে জানা যায় বিকেল ৩ টার দিকে বাড়িওয়ালা ছালমান আহমদের স্ত্রী, সন্তানদেরকে চিকিৎসার জন্য সিলেটে পাঠিয়ে তিনি কিছু সময় পর ঢাকাদক্ষিন নিজ ব্যবসা প্রতিষ্ঠান যান। নির্জন বাড়িতে কেউ না থাকার সুযোগে বাড়ির স্টিলের জানালার রড ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। রাত ৯ টার পরে ছালমান আহমদ বাড়িতে এসে জানালার রড ভাংগা দেখে এই ঘটনা দেখতে পান এবং প্রতিবেশী ও নিকটাত্মীয়ের অবগত করেন।
বাড়ি ফাঁকা থাকার সুবাদে ঘরে প্রবেশ করে ২টি ষ্টিল আলমিরা, টেস্ট ড্রয়ার ও ওয়ারড্রপ ভেঙে তছনছ করে মালামাল, গলার চেইন, কানের দুল ও নগদ টাকা লুট করে নিয়ে যায় দুবৃত্তরা।

এসময় ঘরে থাকা স্ত্রী ও মেয়ের লকেট সহ ২টি স্বর্ণের চেইন, ৪ জোড়া কানের দুল, হাতের আংটি ৫টি , নগদ টাকা, কাপড়চোপড় ও ইলেট্রনিক্স মালামাল নিয়ে যায় বলে জানান ছালমান আহমদ। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন, সাংবাদিক ও গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ গঠনাস্থল পরিদর্শন করেছেন। দিনে দুপুরে চুরি হওয়ায় ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের বিভিন্ন স্থানে মাদকের আস্তানা গড়ে ওঠায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকা- বৃদ্ধি পাচ্ছে। মাদক ও অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি দিন দিন আরও উদ্বেগজনক হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা।

এলাকাবাসী চুরিছিনতাই সহ অপরাধমূলক কর্মকা- নিয়ন্ত্রণে পুলিশি টহল জোরদার এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই অনুপম দেবনাথ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ছবেদ আলী জানান, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই বিষয়ে থানায় এখনো কোনো মামলা হয়নি। তবে চুরির বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park