1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

অ্যাডভোকেট মুজিবের মৃত্যুত্বে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির শোক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬

কামরুল হাসান, গোলাপগঞ্জ (সিলেট) থেকে:সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ ও সাধারন সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।

জানাযায়, বৃহস্পতিবার দিবাগত রাত ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশা ইউনিয়নের কেওটকোনা এলাকার মৃত মরহুম ইসমাইল আলীর দ্বিতীয় ছেলে। মৃত্যুকালে তাহার দুই মেয়ে, এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গিয়েছেন।

অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব শুধু একজন আইনজীবীর পাশাপাশি রাজনৈতিক নেতা, শিক্ষানুরাগী, মানবিক ও জনদরদী ব্যক্তিত্ব ছিলেন। মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে শিক্ষা বিস্তারেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
তাঁর মৃত্যু সংবাদ শুনে তাহার নিজ উপজেলা গোলাপগঞ্জসহ সিলেট জুড়ে নেমে আসে শোকের ছায়া।

মরহুমের বড় ভাই মাস্টার লুৎফুর রহমান মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারন করা হয়েছে। ১ম জানাজাঃ আজ শুক্রবার বাদ জুমা দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

২য় জানাজাঃ গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলা বাদেপাশা ইউনিয়নে বাদ আসর কেওটকোনা শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হইবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park