1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

যুক্তরাজ্য সেনেড নির্বাচন পূর্ব ওয়েলস জাতীয় পরিষদে সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হারুন অর রশীদ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬

বিশেষ প্রতিবেদন: বাংলাদেশী বংশোদ্ভূত মোঃ হারুন অর রশীদ ইউ কে সেনেড নির্বাচনে সাউথ ওয়েলশ থেকে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পেয়ে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৭ই মে ২০২৬ রোজ বৃহস্পতিবার সেনেড নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যার মাধ্যমে ওয়েলশ পার্লামেন্ট পরিচালনায় সংসদ সদস্য নির্বাচিত করা হবে। ১৯৯৯ সালে সেনেড ( পূর্ব ওয়ালশ জাতীয় পরিষদ ) প্রতিষ্ঠিত হওয়ার পর এটি হবে সপ্তম (ডিসেন্ট্রিলাইজেশন) বিকেন্দ্রীভূত নির্বাচন। দলীয় তালিকা ভিত্তিক ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবং পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর থেকে চার বছর করা হয়েছে।

সিলেটের কৃতি সন্তান মোঃ হারুন অর রশীদ একজন ইঞ্জিনিয়ার, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে সু পরিচিত। বাংলাদেশ ও যুক্তরাজ্যের উদ্যোগে বহু শিক্ষা কেন্দ্রিক, রাজনৈতিক ও সমাজসেবামূলক প্রায় অর্ধশত সংস্থা/ সংগঠণ এর পরিচালক, প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য ও উপদেষ্টা হিসেবে সুনাম অর্জন করেন। প্রবাসী বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাস্ট এর সাবেক সাধারণ সম্পাদক, ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর স্বনামধন্য পরিচালক, ওয়েলস বাংলা প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সদস্য, নিউপোর্ট ইস্ট বাংলাদেশ কালচার সেন্টার এর সাবেক প্রেসিডেন্ট, নিউপোর্ট শাহপরান ( রহঃ ) জামে মসজিদ এর সাবেক মোতাওয়াল্লী, গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ওয়েলশ এর সাবেক সাধারণ সম্পাদক, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারস ইউ কে চ্যাপ্টার এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
যুক্তরাজ্য লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি মোঃ হারুন অর রশিদ কে সাউথ ওয়েলশ থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনীত করে। তিনি সিলেট জেলার ওসমানী নগর উপজেলাধীন তাজপুর ইউ/পি এর মোল্লাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোঃ আজমান আলী এবং মাতা মোছাঃ জামিলা খাতুনের দ্বিতীয় পুত্র। পাঁচ ভাই ও সাত বোনের মধ্যে তিনি তৃতীয় । নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা, মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারী পাইলট উচ্চবিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা, সিলেট সরকারী কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন। লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির মনোনীত প্রার্থী হিসেবে মোঃ হারুন অর রশীদ – তাঁর মেধা , দক্ষতা ও অর্জণ ওয়েলস পার্লামেন্টে অনবদ্য স্বাক্ষর রাখতে সক্ষম মর্মে তিনি সবার নিকট দোয়া প্রার্থী। ওয়ালশ এর জনগণ ও বাংলাদেশী ওয়ালশ বাসীদের জন্য একটি সুন্দর আগামীর প্রত্যাশায়- আমরা তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ূ কামনা করছি।।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park