1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটের ৬টি আসনের ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে প্রবাসী নেতাদের দেশে ফেরা অব্যাহত

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

নিউজ ডেস্ক : সিলেটের ছয়টি আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে প্রবাসী বিএনপি নেতাদের দেশে ফেরার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী।

১৮ জানুয়ারি রোববার দুপুর ২টা ৩০ মিনিটে তারা সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। তাদের স্বদেশ আগমন উপলক্ষে সিলেট জেলা বিএনপি, গোলাপগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির নেতা জিল্লুর রহমান জিল্লু বলেন, দেশে ও বিদেশে বিএনপির নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। সিলেটের ছয়টি আসনেই ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে আমরা মাঠে নেমেছি। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ চৌধুরী বলেন, প্রবাসে থেকেও আমরা দেশের রাজনীতি ও দলের আন্দোলনের সঙ্গে সবসময় সম্পৃক্ত ছিলাম। আজ সরাসরি মাঠে কাজ করার জন্য দেশে ফিরেছি। সিলেটের প্রতিটি আসনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার হবে বলে আমরা বিশ্বাস করি।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ, সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল কালাম খুকন, যুগ্ম সম্পাদক নুরুল আম্বিয়া চৌধুরীর জামিল, গোলাপগঞ্জ পৌর যুবদলের সাবেক সদস্য সচিব নোরান আহমদ চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক মতিউর রহমান টিটু, গোলাপগঞ্জ উপজেলার সাবেক ছাত্রদল নেতা সাব্বির আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা মাহমুদ হাসান চৌধুরী সেলিম, গোলাপগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বেলাল আহমদ, যুবদল নেতা আবজাল হোসেন, লিমন আহমদ চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

নেতাকর্মীরা জানান, প্রবাসী নেতাদের সক্রিয় ও সরাসরি অংশগ্রহণে সিলেটের ছয়টি আসনে বিএনপির নির্বাচনী কার্যক্রম আরও শক্তিশালী হচ্ছে। দলীয় ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ধানের শীষের প্রার্থীদের বিজয় নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park