1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মোগলাবাজারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোলাপগঞ্জের তরুণীর অনশণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬

নিউজ ডেস্ক : দক্ষিণ সুরমার মোগলাবাজারে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোলাপগঞ্জের তরুণীর অনশণ করেছেন। রোববার বিকেল থেকে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের কন্দিয়ারচর গ্রামের প্রেমিক আলী হোসেনের বাড়িতে অবস্থান নিয়েছেন তিনি।

প্রেমিক আলী হোসেন ওই গ্রামের মৃত জুলহাস মিয়ার ছেলে।

ভুক্তভোগী ওই তরুণী গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দক্ষিণভাগ দক্ষিণ গাঁও গ্রামের বাসিন্দা। ঘটনার পর প্রেমিক আলী হোসেন বাড়ি থেকে পালিয়েছেন।

ওই তরুণী জানান, দীর্ঘ ১ যুগের বেশি সময় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক আলী হোসেন তাকে একাধিক জায়গায় নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। গত বছর্র ১৮ ডিসেম্বর ওই তরুণীকে না জানিয়ে গোপনে আরেকটি জায়গায় আলী হোসেন বিয়ে করে ফেলেন। সম্প্রতি এই বিষয়টি জানতে পারলে ওই তরুণী আলী হোসেনের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন।

এদিকে প্রেমিক আলী হোসেন পলাতক থাকায় তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

তবে তার বড় ভাই আছগর আলী প্রতিবেদককে জানান, এই বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম না। ওই তরুণী বাড়িতে আসার পর বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। বিষয়টি পারিবারিক ভাবে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য ময়নুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে উভয় পরিবারকে নিয়ে আমরা বসেছিলাম। এরপর উভয় পক্ষকে আমরা দায়িত্ব দিয়েছি তারা যাতে সমঝোতার ভিত্তিতে একটা সমাধানে আসে।

এ বিষয়ে মোগলাবাজার থানার ওসি মনির হোসেন বলেন, এ নিয়ে ওই তরুণী থানায় কোনো অভিযোগ দেয়নি। আর এই ঘটনাটি গোলাপগঞ্জ উপজেলায় ঘটেছে। অভিযোগ করলে গোলাপগঞ্জ থানায় করতে হবে।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park