1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিলাদ ও দোয়া মাহফিল, কেক কাটা—সেবামুখী কর্মযজ্ঞ জোরদারের অঙ্গীকার

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি : প্রবাসী কল্যাণ পরিষদ গোলাপগঞ্জের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে। ২৭ ডিসেম্বর রোজ শনিবার আসরের নামাজের পর গোলাপগঞ্জ উপজেলা রহমানিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গণে আয়োজন করা হয় মিলাদ ও দোয়া মাহফিলের। এতে সংগঠনের কেন্দ্রীয় ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি মুজিবুর রহমান, প্রচার সম্পাদক রুবেল আহমদ, দুর্যোগ বিষয়ক সম্পাদক তারেক আহমদ, সংগঠনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মী ও প্রবাসী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দেশ–বিদেশ থেকে প্রবাসীরা প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা বার্তা প্রেরণ করেন।
দোয়া মাহফিলে সংগঠনের অগ্রগতি, প্রবাসীদের কল্যাণ, গোলাপগঞ্জ উপজেলার উন্নয়ন, দেশে–বিদেশে অবস্থানরত প্রবাসীদের নিরাপদ কর্মজীবন ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সংগঠনের সদস্যরা কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। এ সময় সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন—প্রবাসী কল্যাণ পরিষদ শুধু একটি সংগঠনের নাম নয়; এটি প্রবাসীদের আবেগ, মানবসেবার অঙ্গীকার ও সামাজিক দায়িত্ববোধের শক্তিশালী প্রকাশ। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
প্রতিষ্ঠাতা সভাপতি ছানু মিয়া তার বক্তব্যে বলেন—
“আমাদের লক্ষ্য ব্যক্তিস্বার্থ নয়, মানুষের সেবা। সংগঠন প্রতিষ্ঠার পর থেকে গোলাপগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নে উন্নয়নমুখী কার্যক্রম, অসহায়দের চিকিৎসা সহযোগিতা, বিপদাপন্ন পরিবারের পাশে দাঁড়ানো, দরিদ্র পরিবারের বিয়েতে সহায়তা, দুর্যোগকালে ত্রাণ বিতরণসহ মানবিক কাজ করে যাচ্ছি। ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে ও বৃহৎ পরিসরে কাজের পরিকল্পনা রয়েছে। এই পথচলায় প্রবাসী ভাইদের ভালোবাসা ও সকলের সহযোগিতা চাই।”
তিনি সংগঠনের উপদেষ্টা, দায়িত্বশীল সদস্য, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে এক আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। উপস্থিত সবাই সংগঠনের সফলতা ও অগ্রগতি কামনা করেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park