
নিজস্ব প্রতিবেদক : লন্ডন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এবাদুল হক এমাদ চৌধুরীকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করেছেন গোলাপগঞ্জ উপজেলার যুবদল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিমানবন্দরে পৌঁছালে নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
পরে সংক্ষিপ্ত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লন্ডন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক এবাদুল হক এমাদ চৌধুরী বলেন, আমাদের নেতাকর্মীদের ঐক্যই আগামী দিনের শক্তি। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন খান জাকির বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে প্রবাসীরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এমাদ চৌধুরীর মতো নেতারা তরুণ প্রজন্মকে সাহস ও অনুপ্রেরণা যোগাচ্ছেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মামুন আহমদ রিপন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা তরুণ দলের যুগ্ম আহবায়ক হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক লাল আহমদ,
লক্ষিপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জাবেল আহমদ, সাংগঠনিক সম্পাদক একরাম আহমদ, ৪ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য দিলাল আহমদ, ফুলবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রফিক আহমদ, ৪ নং ওয়ার্ড বিএনপি সদস্য কামাল উদ্দিন, চুনু মিয়া, জামাল আহমদ, জামান আলী জুলু, দিপু আহমদ এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষিপাশা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুদ মিয়া ও লায়েস আহমদ প্রমুখ।