1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক : সিলেটের গোলাপগঞ্জে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে দুই ব্যক্তিকে দুটি মামলায় ১,২০,০০০ টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৪টা থেকে উপজেলার গোলাপগঞ্জ ও হেতিমগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এই অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পাল।

জানা যায়, গোলাপগঞ্জ পৌর শহরের ওয়ারিছ উল্লাহ মার্কেটে অভিযান চালিয়ে ডাক্তার না হওয়া সত্বেও ডাক্তার পদবী ব্যবহার করায় বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৯ ধারায় নির্মল কুমার বিশ্বাস নামের একজনকে ১,০০,০০০ টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি করায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫১ ধারায় মোহাম্মদ দেলোয়ার হোসেনকে ২০,০০০ টাকা অর্থদন্ড জরিমানা করা হয়। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ করার জন্য এসব প্রতিষ্ঠানকে সর্তক করা হয়।

এ সময় অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সুদর্শন সেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতা করেন র‌্যাব-৯ এর একটি টিম ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট মিলটন চন্দ্র পাল বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আরওয়া

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park