
নিজস্ব প্রতিবেদক:
ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের নেতা এমরান আহমদের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন স্থানীয় ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা।
স্বাগত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহমদ দুলাল, সিলেট জেলা ছাত্রদলের সহসভাপতি কামরুজ্জামান জুনাক, উপজেলা জাসাসের সহসভাপতি কামরুল হাসান, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা আরিফ আহমেদ, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক তোফায়েল আহমদ সুমেল ও বর্তমান সভাপতি সুহেদ রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকাদক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ছাব্বির আহমেদ, ছাত্রদল নেতা সাদিক, শাহিন, রেদওয়ান, মিজান, জাবেদ, মাহফুজ, জিবান, সায়েম, রেদওয়ান, রাজন সিপলু, আকছার, আরাফাত, সারুল, আনু প্রমুখ।
নেতাকর্মীরা এমরান আহমদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার আগমনকে ঢাকাদক্ষিণের ছাত্ররাজনীতিতে নতুন উদ্দীপনা হিসেবে বর্ণনা করেন।