1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সাংবাদিক আব্দুল আহাদের ওপর হামলার ঘটনায় গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিক ও বণিক সমিতির নিন্দা

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল আহাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ ও গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি নেতৃবৃন্দ।

 

রোববার (২৮ সেপ্টেম্বর) গোলাপগঞ্জ বাজার বণিক সমিতি, গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকের সংগঠন গোলাপগঞ্জ প্রেসক্লাব, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতি ও গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

 

রাত সাড়ে ৮টায় বণিক সমিতি অফিসে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন , গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) গোলাপগঞ্জ থানা সহ সিলেটের বিভিন্ন থানার মামলার আসামি ও কথিত সাংবাদিক সেলিম হাসান কাওছার কিছু অজ্ঞাত ব্যাক্তিকে সাথে নিয়ে পুলিশ পরিচয়ে মব সৃষ্টি করে গোলাপগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও ব্যবসায়ী নেতা সর্বজন সমাদৃত আব্দুল আহাদের ওপর হামলা ও তাকে হেনস্তা করে ।

 

এছাড়া পরিকল্পিতভাবে ঘটনার ভিডিও ধারন করে ফেসবুকে ছাড়ে। এই ঘটনায় গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিক সমাজ ও ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একই সঙ্গে এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

 

বক্তারা বলেন, একজন প্রবীণ সাংবাদিকের ওপর এ ধরনের আচরণ দেশের সাংবাদিক সমাজ ও গণমাধ্যমের ওপর নগ্ন হস্তক্ষেপের শামিল। আমরা এ ঘটনার ইন্ধনদাতাসহ জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

 

সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিলাল আহমদ, কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান চৌধুরী, সহ সাধারন সম্পাদক ছালেক উদ্দিন, সদস্য সেলিম আহমদ,মাছুম আহমদ, শহীদুর রহমান সুহেদ, কাওছার আহমদ, সোহেল আহমদ, নাজিম আহমদ, নাছির উদ্দিন, শাকিল আহমদ।

 

কর্মরত সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এম আব্দুল জলিল, মাহফুজ আহমদ চৌধুরী, সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, ইমরান আহমদ, মোহাম্মদ বদরুল আলম, জাহিদ উদ্দিন, সৈয়দ রাসেল, সাইদুর রহমান, সাকেল উদ্দিন, আব্দুল্লাহ আল মাসুদ, ইমন আহমদ, তামিম আহমদ, ফাহাদ হোসাইন, মোঃ শাহ আলম, ফাহিম আহমদ, তামিম আহমদ, দেলওয়ার হোসেন মান্না, আব্দুল আজিজ বাবর, সামিল হোসেন, দেলওয়ার হোসেন মাহমুদ, কে এম আব্দুল্লাহ, সালমান কাদির দিপু।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park