
নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভাদেশ্বর মোকামবাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী রাজু, সিনিয়র সহ-সভাপতি হয়েছেন সাবুদ্দিন সাবু মেম্বার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাহেদ আহমদ মেম্বার।
আগের কমিটিতেও সভাপতি ছিলেন কাজী রাজু ও সাধারণ সম্পাদক ছিলেন সাহেদ আহমদ। তবে এবারের কমিটিতে পরিবর্তনের ছোঁয়া আনা হয়েছে—পুরাতন কিছু সদস্য বাদ দিয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন মুখ। এতে সমিতি এক নবযাত্রার সূচনা করল।
নির্বাচনী সভায় বাজারের ব্যবসায়ী, দোকান মালিক ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে সর্বসম্মতিক্রমে নবগঠিত কমিটির অনুমোদন দেন।
দায়িত্ব গ্রহণের পর নবনির্বাচিত নেতৃবৃন্দ প্রতিশ্রুতি দেন—ভাদেশ্বর মোকামবাজারকে আরও সুসংগঠিত, ব্যবসাবান্ধব ও উন্নয়নমুখী বাজার হিসেবে গড়ে তুলতে আমরা একযোগে কাজ করব।”
বাজার সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই নেতৃত্ব বাজারের ব্যবসায়ী সমাজের অধিকার রক্ষা ও উন্নয়ন কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখবে।