1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট জেলার গোলাপগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ১০ নং উত্তর বাদেপাশা ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৫টা ৫০ মিনিটে ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ -বিয়ানীবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মুজিবুর রহমান মুজিব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লকুছ এবং পরিচালনা করেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা এমদাদুল হক।

অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জসিম উদ্দিন রাহমানী। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদল নেতা ফাহিম আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মুজিবুর রহমান মুজিব বলেন, বিএনপি সবসময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইউনিয়ন পর্যায়ে এই কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তৃণমূল বিএনপি আরও শক্তিশালী হবে এবং নেতাকর্মীদের মিলনমেলায় পরিণত হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ক্ষুদ্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মইনুদ্দিন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন সাহেদ, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমদ নাজির, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আজাদ আহমদ লেইছ, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, ৫ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি তাজ উদ্দিন, উত্তর বাদেপাশা ইউনিয়ন বিএনপি নেতা আলাল উদ্দিন আলাই, গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা মাহমুদুর রহমান মামুন, ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান দুলু, যুবদল নেতা ফেরদৌস আহমদ, কামরুল ইসলাম ও আকাশ আরিয়ান।

এছাড়া বক্তব্য রাখেন বাদেপাশা ইউনিয়ন যুবদল নেতা শহির উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরান আহমদ, সহ-সভাপতি আলিম উদ্দিন লিটন ও দপ্তর সম্পাদক আব্বাস ইবনে খলিল প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করেন ফেরদৌস আহমদ, ইমদাদুল হক, কামরুল আহমদ, শহির আহমদ ও আকাশ আহমদ।

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park