1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বাদেপাশা ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১০ নং বাদেপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আহমদ এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান আহমদ লকোস।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।

তিনি বলেন, “বাদেপাশা ইউনিয়নসহ সিলেট অঞ্চলের বহু রাস্তা-ঘাট এখন বেহাল অবস্থায় পড়ে আছে। জনগণ ভাঙা সড়কে চলাচল করতে গিয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। তাছাড়া নদীভাঙন এই এলাকার মানুষের জন্য বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বর্তমান সরকার এসব সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নিচ্ছে না। বিএনপি ক্ষমতায় এলে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তা-ঘাট সংস্কার এবং নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।”

তিনি আরও বলেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই জনগণের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে। জনগণকে সঙ্গে নিয়েই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নত বাংলাদেশ গড়ার লড়াই চালিয়ে যাচ্ছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন রুবল, সিলেট ল কলেজের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না এবং বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরান আহমদ।

মতবিনিময় সভা শেষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট প্রদান করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন—সিলেট জেলা বিএনপির সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, সিলেট জেলা যুবদলের সহ মৎস্য বিষয়ক সম্পাদক সুলতানা আহমদ, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য লেইস আহমদ, যুবদল নেতা কামরুল আহমদ, মাহবুবুর রহমান মামুন, এমদাদ হোসেন এমদাদ, আকাশ আহমদ, আফসর আহমদ।

এছাড়া বুধবারি বাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক জয়রুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ, বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্বাস ইবনে খলিলসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park